কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ূয়া এক অপহরণ হওয়া মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করতে যাওয়া পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি সৌরভ (২১) কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ একই সঙ্গে অপহৃত শিশুটি উদ্ধার করা হয়েছে।
শনিবার ৪ এপ্রিল রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানাযায় কিশোরগঞ্জ সদর এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত ছাত্রী। মাদ্রাসায় যাওয়া-আসার পথে অভিযুক্ত সৌরভ বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা সৌরভের অভিভাবককে অভিযোগ করেন। কিন্তু এ ব্যাপারে কোনো সুষ্ঠু সমাধান না করে উল্টো ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশ ও অপহরণের হুমকি দেয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত ভুক্তভোগী শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গত ৩ এপ্রিল (শুক্রবার) রাতে
কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে অপহৃত মাদ্রাসাছাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং জোড়া মামলার প্রধান আসামি সৌরভকে আটক করে কটিয়াদি থানায় প্রেরণ করা হয়।