সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

ফুলবাড়ীয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ইন্তেকাল

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মাহফিজুর রহমান বাবুল(৮৫)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা গতকাল সোমবার সকাল ১০টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের মন্ডল বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাদ মাগরিব ঢাকার এলিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টার মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)শেখ তাকী তাজওয়ার। এই বীর মুক্তিযোদ্ধাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ছিলেন একজন সক্রিয় সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের আজীবন সদস্য ছিলেন।

এছাড়াও তিনি ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকা, ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের সভাপতি ও ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহে আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না,সমাজ সেবক গোলাম মোস্তফা,ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার সভাপতি অধ্যক্ষ মােহাম্মদ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট কিবরিয়া,এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, বিএনপির নেতা শামসুর রহমান সুমনসহবিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 


এই বিভাগের আরো খবর