শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফুলবাড়িয়ায় জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কাহালগাঁও বাজারে জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু ফুলবাড়িয়া সড়কের উপর মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠিতভাবে কাহালগাঁও বাজারে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে জানমালের ক্ষতি করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আজাহারুল আলম রিপন, আনোয়ার সাহাদাত আনার, বিএনপি নেতা গোলাম সারোয়ার ফকির, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসমত আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,যুবদলের ইকবাল,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রোমান মিয়াসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার বলেন,অবিলম্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কাহালগাঁও বাজারে তারা যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো।
যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা সাধারণ বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবো
জামায়াত শিবিরের এমপি মিলনের পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এসব কর্মকাণ্ড চালিছে এদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা শান্তি চাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবো।


এই বিভাগের আরো খবর