বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে পর্যটকদের উন্নত মানের সেবা দেওয়ার প্রত্যয়ে ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে আবাসিক হোটেল গ্র্যান্ড ভ্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন কর হয়। শনিবার দুপুর ১২টায় বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডে অবস্থিত এস আলম কাউন্টার সংলগ্ন গ্র্যান্ড ভ্যালী আবাসিক হোটেলে এর আয়োজন করা হয়। গ্র্যান্ড ভ্যালী আবাসিক হোটেলের চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদ্দুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, গ্র্যান্ড ভ্যালী আবাসিক হোটেল এর পরিচালক মো. ওসমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি ও হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী, হাজী নুরুল কবির সাওদাগর, ব্যবসায়ী আনিসুর রহমান সুজন প্রমুখ।
অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ভ্যালী হোটেলের চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর আলম জানান, বান্দরবানে ভ্রমনপিপাসু পর্যটকদের আরও বাড়তি বিনোদন দেওয়ার জন্য জেলা সদরে আবাসিক হোটেল গ্র্যান্ড ভ্যালী এর যাত্রা শুরু করেছে। এই আবাসিক হোটেলটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ফিতা ও কেক কেটে উদ্বোধনের মধ্য দিয়ে এই অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ভ্যালী কার্যক্রম উদ্বোধন করেছেন। তিনি আরও জানান, স্বল্পমূল্যে ও নিরাপদে বিশ্রাম করার পাশাপাশি হোটেলটিতে রয়েছে শিশুদের জন্য শিশু কর্ণার, সার্বক্ষনিক সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত হোটেলটিতে রয়েছে পর্যাপ্ত গাড়ী পাকিংসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। পরিশেষে সবার সহযোগীতা কামনা করেন অত্যাধুনিক আবাসিক হোটেল গ্র্যান্ড ভ্যালী চেয়ারম্যান।