রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ)
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:২১ অপরাহ্ন

বিপুল উৎসাহ উদ্দীপনাও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে ন্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরবে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচীতে বাংলা নর্ববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় ঐতিহ্যবাহী বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব শাখার আয়োজনে একটি র্র্যালী বের করা হয়। এছাড়াও একই সময়ে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ী ও ঘোড়া দিয়ে র্র্যালী বের করে স্থানীয় উপজেলা প্রশাসন। র্র্যালী শেষে উপজেলা চত্বরে কড়ুইতলায় ভৈরব শিল্পকলা পরিষদ ও উপজেলা প্রসাসনের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি,উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ. এম. আজিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ এর সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ইবনে ফাহিম ফয়সল সহ সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই দিকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও লাখো মানুষের ঢল নেমেছে ভৈরবের মেঘনা নদীর ত্রী-বেণী সেতু এলাকায়। বাংলা নববর্ষ বরণের আনন্দ ভাগাভাগি করে নিতে প্বাশবর্তী জেলা নরসিংদীও ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু- কিশোর সহ সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মূখরিত হয়ে উঠে ভৈরবের একমাত্র পর্যটন কেন্দ্রটি। আর এই দিনে বাড়তি রোজগারের আশায় মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রী বিভিন্ন ধরণের খৈ,মুড়ি মুন্ডা, মিঠাই, ও নিত্যাপ্রয়োজনীয় বিভিন্ন পুণ্য সামগ্রী ও বাচ্চাদের আর্কষনীয় খেলনার শতাধিক স্টল নিয়ে বসেন দোকানীরা।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে চরকি,মিনি ট্রেন,নাগরদোলা। এছাড়াও ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি বাঁশগাড়ী’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিকে সকাল থেকে বিকেল পাচঁটা পর্যন্ত চলমান এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষার্থে বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত ছিলেন।


এই বিভাগের আরো খবর