গতকাল অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এ বিজয়ী হওয়ায় বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের নির্বাহী সদস্য জনাব আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, আরমা গ্রুপ এবং ফোরামের সম্মানিত অ্যাডভাইজার জনাব মোঃ এমদাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, হক হোম এন্ড বিল্ডার্স-কে এক আন্তরিক ও বর্ণাঢ্য ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানটি ফোরামের কেন্দ্রীয় কার্যালয়, ৬০ পুরানা পল্টন লাইন, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে, যেখানে ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা নবনির্বাচিত দুই নেতার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি, সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনাব আব্দুর রাজ্জাক ও জনাব মোঃ এমদাদুল হক তাঁদের যোগ্যতা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে শুধু রিহ্যাব নয় সমগ্র আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের এ বিজয় আমাদের কুষ্টিয়া জেলার জন্য গর্বের বিষয়।”
ফোরামের মহাসচিব জনাব মহ: মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “তাদের বিজয় প্রমাণ করে নেতৃত্ব, নিষ্ঠা ও পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তাঁদের অভিজ্ঞতা রিহ্যাবকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী সংগঠনে পরিণত করবে।” নির্বাহী সদস্য জনাব আব্দুর রাজ্জাক বলেন, “এ বিজয় আমার একার নয়, এটি সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন। আমি রিহ্যাবকে আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিতে কাজ করবো।”
ফোরামের উপদেষ্টা জনাব মোঃ এমদাদুল হক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমরা চাই রিহ্যাবের মাধ্যমে আবাসন খাতে স্বচ্ছতা, ন্যায্যতা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত হোক।” অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বৃহত্তর কুষ্টিয়া অফিস কল্যাণ ফোরামের সহ সভাপতি, সঞ্জিত কুমার বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতিউর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আমিনুর রহমান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এর মহাপরিচালক মোঃ রুহুল আমিন, বাংলাদেশ ফুড সেফটি অপারেটিভ সিনিয়র কনসাল্ট মোঃ আইয়ুব হোসেন, নারীর উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন, মোঃ তৌহিদুজ্জামান, উপ-পরিচালক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
নবনির্বাচিত নেতৃত্ব রিহ্যাবের মাধ্যমে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন—
– আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি
– আধুনিক নগর পরিকল্পনা ও টেকসই হাউজিং উন্নয়ন
– বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে কার্যকর ভূমিকা।
বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামে তাঁরা দীর্ঘদিন ধরে নেতৃত্ব, আর্থিক ও পরামর্শমূলক অবদান রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও দিকনির্দেশনা ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করেছে। ফোরাম তাঁদের এই অবদানকে গভীর কৃতজ্ঞতার সাথে স্বীকৃতি প্রদান করে। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম বিশ্বাস করে, তাঁদের নেতৃত্বে রিহ্যাব আরও শক্তিশালী, স্বচ্ছ এবং উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং দেশের আবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।