খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে্বিআজ হস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি শেষে হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
মেডিকেল অফিসার ডা. অর্ণব ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) জুলফিকার আলী, ডা. মো. জহুরুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল এবং শাকিলা আফরোজ।
এ সময় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, নবোলকের প্রতিনিধি ফারহানা আফরোজ, ওয়ার্ল্ড ভিশনের মার্শিয়া হাওদার, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস এবং প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী।