শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
শনিবার, ২ মে, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল (১/৫/২৬) বিকেলে অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট আব্দুল মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- আসরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক- ডা. ময়িন আহামেদ ময়িন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি- মাহাবুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক- মোছলে উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান এমপি বলেন-“মাদক শুধু একজন মানুষকে নয়- একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যাবসার সঙ্গে জড়িত- তারা মানবতার শত্রু। টাকার জন্য তারা যে কোনো অপরাধে জড়িয়ে পড়তে পারে। নবীনগরকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে ধারাবাহিক ভাবে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজন করা হবে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হয়ে মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে হবে। কোনো মহলের চাপে আইনের শিথিলতা দেখানো হবে না।”


এই বিভাগের আরো খবর