শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজাপুরে মাদক সহ উপজেলা বিএনপি’র সভাপতির ছেলে আটক আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি কে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে: মুহাম্মদ শাহজাহান ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলের গণমিছিল সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন আর নেই লম্বা লাইনের দিন শেষ, ফাঁকা পাম্পে অপেক্ষা কর্মচারীদের ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে গানে গানে উদীচীর মে দিবস উদযাপন ১৩ দিন জিম্মিদশার পর বাড়ি ফিরলেন ৬ জেলে ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে

সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন

মাহফুজ জাহিদ
শনিবার, ২ মে, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

এসব ষড়যন্ত্র নস্যাৎ করে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা।ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আজমল হোসেনের তত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বন্দরের একাধিক প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কার ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য অনুরোধ জানান।

সচিব সাখাওয়াত হোসেন বলেন, এদেশে কেউ উদ্যোক্তা হতে চায় না, সবাই চাকরিজীবি হতে চায়।এই ট্রেডিশনাল মনোভাব পরিবর্তন করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদেরকেও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার শিক্ষা ব্যাবস্থা আধুনিকায়ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।যার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে।প্রাথমিক শিক্ষায় নারায়ণগঞ্জ দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে ওঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এই বিভাগের আরো খবর