শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুজন আহমেদ, মাদারগঞ্জ (জামালপুর)
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৭টায় পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান আজাদী, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন এবং সাবেক আমীর শাহিন আক্তার খান পিটার, মাদারগঞ্জ কর্ম পরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী।

বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের অধিকার আদায় এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর