সোমবার, ১১ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের নান্দাইলে নিউ ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ঈদুল আজহা, কাউখালীতে প্রস্তুত ১৫শ গবাদি পশু মাদকের কক্সবাজার ফরেনসিক ল্যাবে কেনাকাটায় ভয়ঙ্কর নথি জালিয়াতির অভিযোগ লবণাক্ততায় দ্রুত ক্ষয় হচ্ছে উপকূলীয় অবকাঠামো: পানি সম্পদমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন, সভাপতি লাভলু, সম্পাদক মনির উলিপুরে ২ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘাটাইলে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত ১, আহত ৪ ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে যুবদল নেতার স্কুল ড্রেস উপহার কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, ট্রাকে আগুন ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় দারিদ্র্যের বাধা পেরিয়ে ফুটবলে আলো ছড়ালেন ভান্ডারিয়ার নাদিরা আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল

হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১১ মে, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

ছোট-বড় সড়ক দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণ করেছিল ট্রমা সেন্টার।

কিন্তু জনবল ও যন্ত্রপাতির অভাবে চালু করা যায়নি এ প্রতিষ্ঠানটি। তাই এ ট্রমা সেন্টারটি অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।

চট্টগ্রাম- নাজিরহাট-খাগড়াছড়ি ও হাটহাজারী -রাঙ্গামাটী আঞ্চলিক মহাসড়কে গত ৫ বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত শতাধিক মানুষ নিহত ও ত শতাধিক মানুষ আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। ট্রমা সেন্টারটি চালু হলে এই কষ্ট কমে আসবে বলে মত স্থানীয়দের। উদ্বোধনের পর থেকে এই সেন্টার করোনাকালে ভ্যাকসিন দেওয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

জানা গেছে, ট্রমা সেন্টারে রয়েছে ২০ শয্যা। এ সেন্টারের জন্য একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, ৩ জন জুনিয়র কনসালট্যান্ট, ৬ জন সহকারী সার্জন, নার্স, টেকনোলজিস্টসহ ৩৬টি পদে নিয়োগের সুপারিশ করা হয়। চাহিদা পাঠানো হয় পর্যাপ্ত আসবাবপত্র ও অপারেশনের যন্ত্রপাতির।
মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণ করার উদ্দেশ্য দুর্ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা দেওয়ার সুযোগ সৃষ্টি করা। এতে মৃত্যুহার কমবে এবং অনেকে পঙ্গুত্ব থেকে বাঁচবে। চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ি,হাটহাজারী রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
সিভিল সার্জন জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় সেবার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বার বার সংস্কারের উদ্যোগ নিয়ে কাজ থেমে যায়। হাটহাজারী ট্রমা সেন্টার অতিদ্রুত জনগণের সেবার প্রত্যয়ে হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে অবহেলায় পড়ে থাকা প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘হাটহাজারী ট্রমা সেন্টার’ পরিদর্শন করেছে সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

এখানকার সড়ক গুলোতে সড়ক দূর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে উত্তর চট্টগ্রামের হাটহাজারী ও দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে এ দুটি ট্রমা সেন্টার নির্মাণ করা হয়।
সেপ্টেম্বর মাসে লোহাগাড়া ট্রমা সেন্টারটি বেসরকারী উদ্যোগে চালু করা হলেও হাটহাজারী ট্রমা সেন্টার চালুর পরিকল্পনা বার বার নিলেও রহস্যজনক কারণে চালু হচ্ছেনা। এ জন্য এলাকার সর্বস্থরের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


এই বিভাগের আরো খবর