সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা

রাসেল আহমেদ, হোমনা
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

কুমিল্লার হোমনা উপজেলার ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের সম্মান, নিরাপত্তা, ন্যায্য দাবি অপদস্ত ও হয়রানি বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ই মে) সকাল ১০টায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে র‍্যালী শুরু করে হোমনার বিভিন্ন প্রধান রাস্তা প্রদক্ষিণ করে হোমনা উপজেলা চত্বরে এসে শেষ করা হয়।

প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভরা সম্মান চাই,ন্যায্য অধিকার চাই,আমরা উচ্চ শিক্ষিত,আমরা নম্র ও মার্জিত, আমরা অপমানিত নই, আমরা পেশাজীবি, আমরা কোম্পানির প্রতিনিধি। সম্মান আমাদের অধিকার, ভিক্ষা নয়। এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা মডেল ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সহ আউয়াল,ইসমাইল হোসেন,রমিজ উদ্দিন, মাহবুব আলম, সাব্বির এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় উপজেলায় কর্মরত ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভগণ অংশ গ্রহন করেন। বক্তারা কর্মক্ষেত্রে শারীরিক, মানষিক ও মৌখিক হয়রানি বন্ধ, সম্মানজনক আচরন নিশ্চিত, ন্যায্য বেতন প্রদান, অযৌক্তিক চাপ প্রয়োগ বন্ধ, মিথ্যা অভিযোগে হয়রানি বন্ধ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়াও দৈনিক কর্মঘন্টা নির্ধারণ ও সপ্তাহিক ছুটি বাধ্যতামূলক করার দাবিও তুলে ধরা হয়। বক্তারা বলেন দেশের সাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রতিবাদ সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন পেশাজীবীদের অধিকার আদায়ে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।


এই বিভাগের আরো খবর