সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র অর্থায়নে এই ওয়াশ ব্লক কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এসময় গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ করিম মাহমুদ লিমন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কসতাসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশন’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন এই ওয়াশ ব্লকের কাজ শুরু করায় ওয়ার্ল্ড ভিশন’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কখনোই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ছিলো না। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে আমাদের সেই দুর্ভোগ দূর হবে।
ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এই বিভাগের আরো খবর