রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
রবিবার, ৩১ মে, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থীী এবং ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেছেন, ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের অবহেলিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।” আমি মানুষের পাশে থেকে তাদের নাগরিক সুবিধা দিতেই আমি মেয়র হওয়ার স্বপ্ন দেখছি। আমি মনে করি একজন মেয়রের ইচ্ছায় একটি পৌরসভার উন্নয়ন সম্ভব।

নির্লোভ চিন্তা ও উদ্দেশ্য-লক্ষ্য ঠিক থাকলে চাঁদপুর পৌরসভাকে সত্যিকার অর্থে একটি আধুনিক, নিরাপদ এবং দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের সেবা করার একটি মাধ্যম। আমার দীর্ঘদিনের স্বপ্ন, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করার। ছেংগারচর পৌরসভাকে সত্যিকার অর্থে একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। পৌরসভাকে সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজ মুক্ত নগরি হিসেবে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য এবং উদ্দ্যে। সেই স্বপ্ন বাস্তবায়নে আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচন করতে চাই। এজন্য পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

৩১ মে রোববার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড মরাধন এলাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী আরো বলেন, লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে সঠিকভাবে পরিশ্রম করলে, যে কোন কাজে সফল হওয়া সম্ভব। মানুষের দোয়া এবং ভালোবাসায় আমি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে অনেক কিছু অর্জন করেছি, তার জন্য মহান আল্লাহ দরবারে লাখো শুকরিয়া। এবার সময় এসেছে আরো বৃহৎ পরিসরে আপনাদের দোয়া এবং ভালোবাসার প্রতিদান দেওয়ার। মহান আল্লাহ যদি আমাকে পৌরসভার মেয়র হিসেবে কাজ করার সুযোগ দেন তবে কথা দিলাম, আপনাদের আমানতের খেয়ানত হবে না। আপনাদের সম্মান রক্ষার্থে সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর একজন সেবক হিসেবে কাজ করব। এ পৌরসভাকে আধুনিক ও ডিজিটাল হিসেবে গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। পৌরসভার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা ও নিরাপদ জীবন যাত্রার নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বাসযোগ্য মডেল পৌরসভা গড়াই আমার লক্ষ্য। আমি বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে এ পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে রূপান্তরে সর্বাত্মক ভাবে কাজ করবো।

ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থীী এবং ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী বলেন, চাঁদপুর ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ¦ ড.জালাল উদ্দিন আহম্মেদ ভাই ছেংগারচর পৌরসভাকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন। আমিও তার রাজনীতির সহকর্মী হিসেবে সেই স্বপ্ন বাস্তবায়নে একজন সারথি হতে চাই। আমি সুযোগ পেলে পৌরসভার প্রতিটি এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানির ব্যবস্থা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দেব। এলাকার গরিব-অসহয়, শ্রমমজীবী ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবো। অতীতে যেমন আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে বিদ্যুৎ, পানি, নাগরিক সেবা ও ওয়ারিশ সার্টিফিকেট ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

উজ্জল ফরাজী তিনি আরও বলেন, বিগত সময়ে পৌরসভায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাই উন্নয়নমুখী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে পৌরবাসীকে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে। এজন্য উন্নয়নের স্বার্থে সচেতনভাবে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মেয়র প্র্রাার্থী মোঃ উজ্জল ফরাজী বলেন, পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সেবার মান উন্নয়ন করাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিভিন্ন উন্নয়নমূলক ভাবনা ও কর্মসূচির কথা তুলে ধরে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী। এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই তার নাম। তবে অন্য সাধারণ প্রার্থীদের মতো তিনি নিজেকে ‘নেতা’ বা ‘সেবক’ হিসেবে প্রকাশ করতে নারাজ; তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমি আপনাদের সেবক নয়, আপনাদের আজীবন খাদেম (সেবক/সেবাদাস) হয়ে পাশে থাকতে চাই।”
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী দীর্ঘদিন ধরেই ৮নং পৌরসভার মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো জড়িয়ে আছেন। বিশেষ করে এলাকার অসহায়, গরীব ও দুঃখী মানুষের যেকোনো বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। কোনো লোভ-লালসা বা ক্ষমতার মোহে নয়, বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই তার পথচলার মূল শক্তি।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল ফরাজী ভাই একজন সাদা মনের অত্যান্ত ভালো মানুষ। তিনি বিএনপির একজন নির্যাতিত নেতা। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সময়ে বিভিন্ন হামলা,মামলার শিকার হয়েছেন তিনি। পৌরবাসীর যেকোনো দুর্যোগে তিনি গোপনে ও প্রকাশ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এলাকার তরুণ সমাজ ও মুরুব্বীদের মতে, ছেংগারচর পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং একটি মাদকমুক্ত ও আদর্শ পৌরসভা গড়তে মোঃ উজ্জল ফরাজীর মতো একজন সৎ, যোগ্য ও সাহসী মানুষের কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে পৌরসভার সর্বস্তরের মানুষ এখন মোঃ উজ্জল ফরাজী ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির ৬ নাম্বার ওয়ার্ড শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। বিএনপি নেতা তানভরি আহম্মেদ এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হালিম মাষ্টার, ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ড শাখার সাবেক কাউন্সিলর মোঃ আমান উল্লাহ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাংবাদিক পীর আঃ মান্নান সাগর, বিএনপি নেতা কবির হোসেন, কাউসার আহম্মেদ বাবু প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, যুবদল নেতা রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, ছেংগারচর রিকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইবনাল শাইন আহম্মেদ শিপন,পৌর যুবদুলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ নূরনবী পাহাড়, ছাত্রদল নেতা মোহন, যুবদল নেতা সাদ্দাম সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর