পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৭ মে) বিকেল চারটার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিকের নির্দেশনায় এবং আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনের অর্থায়নে আনোয়ারা উপজেলার জয়কালী বাজার থেকে নতুন ব্রিজ পর্যন্ত এ ফ্রি বাস সার্ভিস চালু হয়।
এসময় এনসিপির নেতারা বলেন, “দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সফল নেতৃত্ব থেকে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠক আহম্মদ নুর, যুবশক্তি আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠক জিএম রিয়াজ, কাজী মুহাম্মদ তানভীর, সংগঠক মোহাম্মদ আরিফ, দক্ষিণ জেলা এনসিপির সংগঠক সাজ্জাদ প্রমুখ।