মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) রাত ৮টার দিকে উপজেলা কৃষক দলের কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নাজিম উদ্দীন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউছুপ ও নুরুল ইসলাম।
এ ছাড়া উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন কন্ট্রাক্টর, বরুমচড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস, রায়পুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুস, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবু জাহের, সহসভাপতি মোহাম্মদ সরোয়ার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বারখাইন ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।