যুক্তরাষ্ট্র প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী (খসরু)র পক্ষ থেকে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ২জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা প্রাদান করা হয়েছে ।
আজ রবিবার বিকেলে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষে জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম দুই পরিবারের কাছে চিকিৎসা সহয়তা বাবদ নগদ অর্থ পৌঁছে দেন। সাংবাদিক আব্দুল হালিম’র কাছে থেকে সহায়তার অর্থ গ্রহন করেন রোগী অসুস্হ্য আব্দুল মালেক এবং অপর রোগী জয়গুন নেছার ছেলে সাহাদাত হোসেন। সাথে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মসজিদের ইমাম হাফিজ রফিকুল ইসলাম রায়হান। উল্লেখ্য জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আব্দুল মালেক (৬০) এবং নিজপাট ইউনিয়নের ডিবির হাওর গ্রামের হায়দর আলীর স্ত্রী জয়গুন নেছা (৬৫) দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন।
আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা গ্রহন করে রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারদ্বয় সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।