শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় দুই গ্রামবাসীর সং’ঘ’র্ষ, আহত ৬০ এক যুগের জলাবদ্ধতা দূর করতে শ্রীপুরে রাস্তা-ড্রেন নির্মাণ শুরু উলিপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন নদীভাঙনের ভয়ে কেউ আর দিন কাটাবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী মউক চেয়ারম্যান মোতাহার তালুকদারকে সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা ​ফুলবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি কামরুল হাসান মিলন ‎হঠাৎ দুর্গাপুরে পানের দামে ধস: চিন্তায় পড়েছেন পান চাষীরা কালকিনি উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে ‘রান ফর আর্থ’, পরিবেশ সুরক্ষায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব সাধারণ মানুষের স্বার্থে সময়োপযোগী এই বাজেট: সরোয়ার আলমগীর এমপি ফটিকছড়িতে হালদা নদীর উপর “পাঁচ পুকুরিয়া সেতু “এখন দৃশ্যমান আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট প্রতিযোগিতা চাকরি, দক্ষতা ও শিল্পের চাহিদার সেতুবন্ধনে নতুন উদ্যোগ অর্থনীতির গণতন্ত্রায়ন ও 3R কৌশল : নতুন বাজেটের রাজনৈতিক অর্থনীতি দর্শন মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

দেড় লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বজলুর রহমান স্পোর্টিং ক্লাব

মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম মো. রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে আয়োজিত দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমকালো এই ফাইনালে নবীনগর পূর্বাঞ্চল নশরা বাড়ি ফুটবল একাদশের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে গাঙ্গেরকোটের বজলুর রহমান স্পোর্টিং ক্লাব। প্রায় দেড় যুগ পর নবীনগরে এত বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ফাইনাল খেলাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকা হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

উপজেলা শ্রমিক দল ও নবীনগর সিটি ফুটবল ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বাসক ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. জাবেদুল ইসলাম (জাবেদ)। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন নবীনগর সিটি ফুটবল ক্লাবের কর্ণধার মো. জাহিদুল ইসলাম (জাহিদ)। দেশি, বিদেশি ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে নশরা বাড়ি ফুটবল একাদশ সমতায় ফেরার চেষ্টা চালিয়ে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানির অর্থ তুলে দেন। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. সেলিম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন রিমন।


এই বিভাগের আরো খবর