রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের বিভিন্ন খালে জমে থাকা কচুরিপানা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য মোঃ আরিফুল ইসলাম সুমন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে খালগুলোতে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। যার ফলে এলাকার হাজারো পরিবার পানি সংকটের পাশাপাশি ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে,নিত্যপ্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে কৃষিকাজ, গৃহস্থালি ব্যবহার এবং নৌ-চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ অবস্থায় স্থানীয় জনগণের ভোগান্তি লাঘবে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন আরিফুল ইসলাম সুমন হাওলাদার। ইতোমধ্যে ইকড়ি হাওলাদার বাড়ি হইতে পোনা নদীর মাথা পর্যন্ত স্থানীয় শ্রমিকদের মাধ্যমে কচুরিপানা অপসারণের কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে পুরো খাল পরিষ্কার করা হবে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খালগুলো পরিষ্কার হলে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের পানিসংকট অনেকটাই দূর হবে।
বিএনপির নেতা সুমন বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখে সর্বসাধারণের জন্য কাজ করে যাবো ইনশা আল্লাহ।
উল্লেখ্য,গত ৩০ মে বিএনপি নেতা সুমনের পক্ষে এ কচুরিপানা অপসরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইকড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন হাওলাদার,সহ সভাপতি সাকিল তালুকদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি হালিম গোমস্তা,৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হাওলাদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে ইকড়ি ইউনিয়নের পানি সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে।


এই বিভাগের আরো খবর