ফরিদপুরের নগরকান্দায় ব্রাজিল সমর্থক গোষ্ঠী বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে সরকারি এম এন একাডেমী মাঠে এই ম্যাচ এর আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচটি উপভোগ করার জন্য বিপুল দর্শক সমাগম হয়। নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাক্তন ফুটবলারদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল ম্যাচটি একটি আকর্শনীয় ম্যাচে পরিনত হয়। তীব্র প্রতিদন্ধীতাপূর্ন ম্যাচটিতে ব্রাজিল সমর্থক গোষ্ঠী ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে পরাজিত করে।
খেলাটি উপভোগ করেন সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবু হাসান টিটো, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শামচুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু চৌধুরী প্রমুখ।
সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ বলেন নগরকান্দার প্রীতি ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য হলো এলাকার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সবার মাঝে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা। যেহেতু আমাদের এখানে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দেশের সবচেয়ে বেশী সমর্থক রয়েছেন, তাই তাদের একত্রিত করে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।