খুলনার পাইকগাছায় ভুমিহীন আশরাফ সরদারের খাস বন্দোবস্ত পাওয়া রেকর্ডীয় ২০ শতক জমি বেড়া দিয়ে জবর দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চক হরিখালী ও হরিখালী মৌজায় ১৯৮৬-৮৭ সালে ৭০ শতক জমি বন্দোবস্ত পান ভিলেজ পাইকগাছার আশরাফ সরদার। এর মধ্যে চকহরিখালী মৌজায় প্রধান সড়কের পাশে ২০ শতক জমি বেড়া দিয়ে জবর দখল করে নেন স্থানীয় প্রভাস সানা, প্রশান্ত সানা ও ফনি সানা।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এবিষয়ে প্রতিপক্ষ মাষ্টার প্রশান্ত কুমার সানা জানান, আমাদের জায়গায় আমরা আছি। অন্য কারো জমি দখল করবো কেনো? আদালতে মামলা চলমান। যারা রায় পাবে তারাই ভোগ করবে।
জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য শেখর চন্দ্র মন্ডল বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে কথা হয়েছে। মিমাংসা করার চেষ্টা করছি।