মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ময়মনসিংহে জয়বাংলা চত্বর পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:৩০ অপরাহ্ন

ময়মনসিংহ অফিস:
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালন করার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্থাপন করেছে ৩০ ফুট উচ্চতাসম্পন্ন বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালসহ জয়বাংলা চত্বর।  দুপুরে দৃষ্টিনন্দন জয়বাংলা চত্বর পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদ এমপি। এসময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু, মসিক সচিব রাজীব কুমার সরকার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নুসহ মসিক অন্যান্য কর্মকর্তারা। এদিকে জয়বাংলা চত্বর দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে।
নগরীর পাটগুদাম ব্রীজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম দৃষ্টিনন্দন জয়বাংলা চত্বরটি ১৬ ডিসেম্বর বিজয়ের ৪৯তম বার্ষিকীর দিনে স্থাপনাটি ফিতা কেটে, বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্ববাবধানে নগরীর পাটগুদাম সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে নির্মিত হয়েছে জয় বাংলা চত্বর। চত্বরে ৩০ ফুট উচ্চতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন, ছয় দফা, ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, পাক হানাদারদের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে জয় বাংলা চত্বরে। এর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবেন মানুষ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩০ ফুট উচ্চতার প্রতিকৃতি নির্মাণের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস অঙ্কিত হয়েছে এখানে। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ নান্দানিকভাবে এই চত্বরে তুলে ধরা হয়েছে। এই চত্বরটি নির্মাণ করতে পেরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গর্বিত। এই চত্বরটি সুন্দর ও এর মর্যাদা রক্ষায় নগরবাসীর সহায়তা চেয়েছেন সিটি মেয়র।
২০১৯ সালের ৩০ সেপ্টেস্বর জয় বাংলা চত্বর নির্মাণ কাজ শুরু হয়। বাস্তবায়ন করতে ১৪ মাস সময় লেগেছে। ব্যয় হয়েছে প্রায় ৪১ লাখ টাকা। ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতির পিতার চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। এটিকে দৃষ্টিনন্দন করার পাশাপাশি জাতির আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনাবলীসহ বঙ্গবন্ধুর কয়েকটি শ্রেষ্ঠ উক্তি তুলে ধরা হয়েছে বলে মেয়র টিটু জানান ।


এই বিভাগের আরো খবর