মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

কমলগঞ্জে রেমিট্যান্স এসেছে ১০৯ কোটি টাকা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:৩২ অপরাহ্ন

সালাহ্উদ্দিন শুভ, কমলগঞ্জ থেকে:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের চলতি বছরের জানুয়ারী থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৮টি বাণিজ্যিক ব্যাংকে ১০৯ কোটি টাকার অধিক বৈদেশিক রেমিট্যান্স আয় এসেছে। আগত রেমিট্যান্সের অধিকাংশই শমশেরনগরের সোনালী ও পূবালী দুটি ব্যাংকের। করোনাকালীণ সময়ে এ আয় সরকারি প্রণোদনার কারণে হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা মনে করেন। সোমবার কমলগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ঘুরে এ তথ্য জানা যায়। বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক শাখা ব্যবস্থাপক মোজাহিদ খান জানান, গত ১১ মাসে তার শাখায় ৬ কোটি ৪ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় হয়েছে।কমলগঞ্জের ভানুগাছ শাখা অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক হোসনে মোবারক জানান, জানুয়ারি থেকে নভেম্বর ১১ মাসে এ শাখায় ৭ কোটি ৯৮ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় হয়েছে। ডিসেম্বর মাসের হিসেব শেষে আরও আয় বাড়বে। বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র রায় জানান, গত ১১ মাসে তার শাখায় ২ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে।সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম মাসুম জানান,গত ১১ মাসে তার শাখায় ৮ কোটি ১৬ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে। পূবারী ব্যাঙ্ক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাসুম সিদ্দিকী জানান, গত ১১ মাসে তার শাখায় ৯ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে।রুপালী ব্যাংক কেরামতনগর শাখার ব্যবস্থাপক পারভেজ আহমেদ জানা, গত ১১ মাসে এ শাখায় ৬ কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আসে।সব মিলিয়ে দেখা যায় গত ১১ মাসে কমলগঞ্জের ৮টি বাণিজ্যিক ব্যাংকে ১০০ কোটি ১৭ লাখ ৪১ হাজার টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় আসে। এর মধ্যে শমশেরনগর সোনালী ও পূবালী ব্যাংকে আসে সাড়ে ৬৮ কোটি টাকা। যাহা মোট হিসেবের অধিকাংশ আয়।শমশেরনগর সোনালী ব্যাংক ব্যবস্থাপক রিপন মজুমদার জানান, গত জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তার শাখায় ৩৪ কোটি ৫০ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স আসে। তার শাখার টার্গেট ছিল ৩৩ কোটি টাকা। তিনি টার্গেট অর্জন করেছেন। তবে বর্তমান ডিসেম্বর মাসের ২০ দিনে আরও ১ কোটি ৫০ লাখ টাকার রেমিট্যান্স আয় হয়েছে। পূবালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক নুপুর বৈদ্য জানান, তার শাখার টার্গেট ছিল ৩৮ কোটি টাকার। তবে করোনার কারণে গত এপ্রিল থেকে কয়েক মাস সাপ্তাহিক ২ দিন করে এ শাখা বন্ধ ছিল। তার পর জানুয়ারি থেকে গত নভেম্বর পর্যন্ত তার শাখায় ৩৪ কোটি টাকার বৈদেশিক রেমিট্যান্স আয় হয়েছে। চলমান ডিসেম্বরের ২০ েিদন আর ২ কোটি টাকা আয় হয়েছে।ব্যাংক ব্যবস্থাপকরা আরও জানান, সরকারি উদ্যোগে বৈদেশিক রেমিট্যান্স পাটানোর জন্য প্রণোদনা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদানে এ আয় বেড়েছে। আগামীতে বৈদেশিক রেমিট্যান্স আয় আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। আর প্রবাসীরা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে উৎসাহ হারাবে।


এই বিভাগের আরো খবর