বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ থেকে : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আদর্শ বীজতলা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। গত দুই বছরে আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। আদর্শ বীজতলায় উৎপাদিত ধানের চারা যে কোনো বৈরী আবহাওয়া মোকাবিলা করতে পারে। সুস্থ চারা উৎপাদন ও কোল্ড ইনজুরির ঝুঁকি কম। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সব কৃষক বীজতলা করবেন। বীজতলা থেকে চারা তোলার সময় শিকড়ে মাটি ধরে না, ফলে চারাগুলো কোনো আঘাত পায় না। জমিতে রোপণের পর শতভাগ চারা জীবিত থাকে এবং অল্প সময়ে বেড়ে উঠে। চারা সবল থাকায় ধানের ফলনও ভালো হয়। স্থানীয় পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজ কম লাগে। ফলে খরচও কম হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, আদর্শ পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রথমে শুকনো জমি ভালোভাবে চাষ করে জৈব ও রাসায়নিক সার দিতে হয়। জমি প্রস্তুত হলে ২ হাত প্রস্থ এবং ইচ্ছেমতো দৈর্ঘ্য নিয়ে বেড তৈরি করতে হবে। মানসম্মত বীজ সংগ্রহ করে সেগুলো পানিতে ২৪ ঘণ্টা ভিজিয়ে রেখে সেগুলো বীজতলায় সমানভাবে ছিটিয়ে দিতে হবে। বীজ ছিটানোর পরে আলতো করে মাটি নেড়ে ঢেকে দিতে হবে। ২৫-৩৫ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযুক্ত হয়। এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে ১ হাজার ৫০ হেক্টর জমিতে বীজতলার প্রয়োজন। ইতোমধ্যে ১ হাজার ৭০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। আদর্শ বীজতলা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৫ হেক্টর, তার মধ্যে ২৫০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে।

উপজেলার মাইজবাগ ইউনিয়নের কৃষক মো. আব্দুল হাই বলেন, স্থানীয় পদ্ধতির চেয়ে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করলে আগাছা পরিষ্কার করতে সুবিধা হয় ও পোকা থেকে সহজেই চারাকে মুক্ত রাখা যায়। আদর্শ পদ্ধতিতে বীজ, শ্রম, সার ও সেচ খরচ কম লাগে এবং চারার মান ভালো পাওয়া যায়। হারুয়া গ্রামের কৃষক মো. চাঁন মিয়া বলেন, আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরিতে খরচ কম হয়। সনাতন পদ্ধতিতে যে বীজ প্রয়োজন হতো সেখানে আদর্শ পদ্ধতিতে বীজ অনেক কম লাগে। আদর্শ পদ্ধতিতে সম্পর্কে সব সময় কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন।

উপ সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, বোরো ধানের আদর্শ বীজতলা তৈরি করে বীজ ধানের অপচয় কমিয়ে সুস্থ-সবল চারা পাওয়া যায়। আদর্শ বীজতলায় আন্ত:পরিচর্যা সহজ ও চারা রোপণের পর দ্রুত রোপণজনিত আঘাত সহ্য করে কুশি বৃদ্ধি করতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, বোরো ধানের আদর্শ বীজতলা খুব সুন্দর হয়েছে। কৃষকদের বীজতলার বিষয়ে যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর