বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে দূর্যোগ সহনীয় ঘর পেল মুক্রা-উ মারমা

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১২:০৫ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Rangamati-00.jpg

পলাশ চাকমা, রাঙ্গামাটি থেকে : উন্নয়নের ছোঁয়াতে বদলে গেছে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন দূর্গম রাজস্থলী উপজেলা। পিছিয়ে নেই ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া মারমা অধুষ্যিত এলাকা। পুরো রাজস্থলী উপজেলায় প্রায় ৩৫ হাজারের অধিক পরিবারের বসবাস। নানামূখী সমস্যা ও অনাদরে অবহেলায় বসবাসরত সকল সম্প্রদায় এর উন্নয়নে প্রশাসন ও সরকারের উদ্যোগের কারণে বর্তমানে অবহেলিত গ্রামগুলো এখন যেন সোনালী দিনের আলোতে ঝলমল করছে। প্রধানমন্ত্রীর ঘোষিত দূর্যোগ সহনীয় ঘর উপহার মারমা জনগোষ্ঠীসহ সব সম্প্রদায়ের বসবাস করে এই রাজস্থলী উপজেলা। সম্প্রতি রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক এলাকায় এই কনকনে শীতে একটি ভাঙা কুঁড়েঘরে বসবাস করে আসছে ৮৯ বয়সী মুক্রাউ মারমা নামে এক বৃদ্ধা নারী।

সু-নজরে পড়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেকের। এই চিত্র দেখে ইউএনও ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ একটি ঘর দিয়েছেন। এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা। জানা যায়, প্রাচীণকাল থেকেই এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে আসছিল পাহাড়ের চূড়ায়। তাদের নিজস্ব বসতভিটাও ছিল। এসব ভিটায় তাদের মাথাগোঁজার ঠাঁইও ছিল। অনাদরে-অবহেলায় চলে তাদের দিনাতিপাত। আয় উপার্জনের পথ ছিল পরের জমিতে শ্রম বিক্রি ও পাহাড়ের আনাচে কানাচে লতা-পাতা সংগ্রহ করে বাজারে বিক্রয় করা। বর্গা চাষাবাদ গবাদি-পশু পালন পাহাড় থেকে বনজদ্রব্য সংগ্রহ করে বিক্রি করা। এসব কাজে তারা প্রয়োজনীয় পারিশ্রমিক থেকে বঞ্চিত ছিল। সমস্যার পাহাড় নিয়ে তাদের দিনাতিপাত চলত। যোগাযোগ সমস্যা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস সুপেয় পানীয় জল ও চিকিৎসা সংকট, স্যানিটেশন সমস্যা, পুষ্টিহীনতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে অসচেতনতা শিক্ষার ব্যাপারে অভাবের কারণে উদাসীনতা ও ধর্মীয় আচার অনুষ্ঠান করার সুযোগ না থাকাসহ নানা সমস্যার মধ্যে তাদের দিনাতিপাত ছিল।

এদিকে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আজকের এই পল্লীগুলো উন্নয়নের ছোঁয়াতে বদলে গিয়ে আলোকিত হয়ে উঠেছে। ৮৯ বছর বয়সী এ বৃদ্ধ নারী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ সহনীয় একটি ঘর পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।


এই বিভাগের আরো খবর