বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

একাধিক ফসলে দ্বিগুণ লাভ

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১২:১০ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Sirajdikhan.jpg

ইসমাইল খন্দকার, সিরাজদিখান থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাজুড়ে এখন সবুজের সমারোহ। যেদিকে চোখ যায় বিস্তীর্ণ আলুর জমি। আলুর জন্য বিক্ষত হলেও গত কয়েক বছর ধরে আলুর জমিতে এক সঙ্গে একাধিক ফসল আবাদ করতে দেখা যাচ্ছে। একই সঙ্গে একাধিক ফসলে দ্বিগুণ লাভ হওয়ায় এর চাষাবাদ জনপ্রিয় হচ্ছে এ উপজেলায়। আবার আলু চাষ না করেও অনেকে একি জমিতে বছরে ১২ ধরনের ফসল আবাদ করে থাকে। সরেজমিনে দেখা যায়, আলুর জমিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া ও জমির চারপাশে ফুলকপি,সূর্যমূখী আবাদ করা হয়েছে। কেউবা আলুর সঙ্গে উস্তা, আখ আবার কেউ বেগুনের সঙ্গে চাল কুমড়া চাষ করছে। এছাড়া অনেক কৃষক একি জমিতে লাল শাক, মূলা, মূলা, শাক, লাউ, শিম, ধুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, পুঁইশাক ও বর্ষা মৌসুমে ধান চাষ করা হয়। আর পানি না আসলে লাউসহ অন্য সবজি চাষ করা হবে।
দক্ষিণ আবিরপাড়া গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, আমি ৭০ শতাংশ জমিতে বছরে ১২ ধরনের ফসল চাষ করে থাকি। আশ্বিন মাসের মাঝামাঝিতে লাল শাক, সাদা মূলা, মূলা শাক অগ্রহায়ণ মাসে বিক্রি করে শেষ। এখন জমিতে রয়েছে লাল শাকের বীজ গাছ ও জাংলায় রয়েছে লাউ, শিম এগুলো ফাল্গুন মাসের ১৫ তারিখের মধ্যেই শেষ। তারপরই জাংলায় দেওয়া হবে ধুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও নিচে শসা ও পুঁইশাক। এ ফসল আষাঢ় মাস পর্যন্ত থাকবে। বর্ষার আগে আষাঢ় মাসেই ৫১ নং ধানের জালা অন্য জায়গায় ফেলা হবে। শ্রাবণ মাসে ধানের চারা রোপণ করা হবে। আমি রাসায়নিক সার ও গরুর বিষ্ঠা জমিতে ব্যবহার করে থাকি। আমি এ জমি থেকে বছরে সব খরচ বাদদিয়ে ২ থেকে আড়াই লাখ টাকা আয় হয়। একই গ্রামের কৃষক দুলাল বলেন, ৮ গন্ডা জমিতে আমি আলুর সঙ্গে মিষ্টি কুমড়া ও জমির চার পাশে ফুলকপি চাষ করেছি। আলুর সঙ্গে মিষ্টি কুমড়া ও ফুলকপি চাষে তেমন কোন খরচ নেই। আলুর জমিতে যে সার ও কীটনাশক দেওয়া হয় তাতেই চলে। বৈশাখ মাসের প্রথম দিকে সর্বশেষ মিষ্টি কুমড়া তোলার পর একি জমিতে ডাটা বা পুঁইশাক চাষ করবো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে যা গত বছরের তুলনায় এ বছর ২ শত ২৪ হেক্টর সবজি কম চাষ হয়ছে। আলু চাষ করা হয়েছে ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে। ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ বলেন, সাথি ফসল এটা নতুন না তবে এখানে এটা প্রচলন ছিল না। এখন কৃষকরা অল্প জমিতে কিভাবে অধিক ফসল উৎপাদন করতে পারে সে লক্ষে মাঠে আমরা কাজ করছি। সরকারি বিভিন্ন প্রনোদনাসহ কৃষকদের আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আগের তুলনায় সাথি ফসল চাষ বৃদ্ধি পাচ্ছে।

 


এই বিভাগের আরো খবর