শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

উদ্যোক্তাদের জন্য বিজনেস ইনকিউবেশন সেন্টার হবে সব বিভাগে

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Mse.jpg

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তি ও উদ্ভাবন, অর্থপ্রাপ্তি, ব্যবসায় সহযোগিতা, বাজারে প্রবেশ, তথ্যের সুযোগ নিশ্চিতসহ নতুন এসএমই উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামে ইনকিউবেশন কেন্দ্র স্থাপন কর হয়েছে। ভবিষ্যতে দেশের সবকটি বিভাগেই একটি করে ইনকিউবেশন কেন্দ্র স্থাপন করা হবে।

শনিবার (১৬ জানুয়ারি) বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং ব্যবস্থাপনা বিষয়ে খসড়া কৌশলপত্র চূড়ান্তকরণের লক্ষ্যে অনলাইনে আয়োজিত ভ্যালিডেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথির হিসেবে যুক্ত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এ সময় ঢাকা ও চট্টগ্রামের চলমান ইনকিউবেশন সেন্টারে নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনীতিকে শক্তিশালী করতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের অবদান আরও সম্প্রসারিত করার কোন বিকল্প নেই।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, এসএমই নীতিমালা-২০১৯ এর আওতায় এসএমই উদ্যোক্তাদের জন্য অর্থপ্রাপ্তি, প্রযুক্তি ও উদ্ভাবন, বাজারে প্রবেশ, শিক্ষা ও প্রশিক্ষণ, ব্যবসায় সহযোগিতা এবং তথ্যের সুযোগ নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয় তৎপর রয়েছে। অর্থনীতির সম্ভাব্য সব পর্যায়ে দেশীয় পণ্য আরও অধিক পরিমাণে ব্যবহারের জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী বলেন, এসএমই খাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তার ক্ষেত্রে এ খাতের ডাটাবেজের অভাব অনুভূত হয়। এসএমই খাতের উদ্যোক্তাদের একটি ডাটাবেজ তৈরি করতে হবে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী শাখাওয়াত হোসেন বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও তাদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে এসএমই খাত বিশেষ ভূমিকা পালন করছে। ইনকিউবেশন সেন্টারে উদ্যোক্তারা প্রাথমিক বাধাসমূহ উত্তীর্ণ হয়ে স্বাবলম্বী হয়ে উঠবেন।

কর্মশালায় ন্যাশনাল ইনকিউবেশন স্ট্র্যাটেজির ওপর আলোচনা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের আন্তর্জাতিক ইনকিউবেশন বিশেষজ্ঞ হুলিয়া টেটিক। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘সেকেন্ড স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের (এসএমইডিপি-২) আওতায় কৌশলপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে। এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কর্মশালায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. এম করিম সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইনকিউবেশন কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্টের (বিআইআইডি) সিইও শহীদ উদ্দিন আকবর গ্রামাঞ্চলে এসএমই খাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এশীয় উন্নয়ন ব্যাংকের ফিন্যান্সিয়াল এক্সপার্ট রাশেদ আল হাসান এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ঢাকা ও চট্টগ্রামে স্থাপিত ইনকিউবেশন কেন্দ্র সফলতার সঙ্গে কাজ করছে।


এই বিভাগের আরো খবর