বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিকে হালদারের সহযোগী অবন্তিকা রিমান্ডে

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১২:০১ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Abontika-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে অর্থপাচারে অভিযুক্ত বিদেশে পালাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ব্যবসার অন্যতম সহযোগী ও অংশীদার অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

সোমবার বেলা ১২ টায় কারাগার থেকে দুদকের একটি দল তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসে। জানা যায় উপ পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি তিন সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

এর আগে ১৩ জানুয়ারি অবন্তিকা বড়ালকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। গ্রেপ্তারের পরই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। আজ প্রথম দিনের মতো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

অবন্তিকা বড়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পি কে হালদারের অর্থপাচার ও প্রতারণার মামলায় তার সম্পৃক্ততা রয়েছে। এমনকি অবন্তিকাকে নামে বেনামে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে পিকে হালদার হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। সেই তলবি নোটিশের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আসা দূরে থাক, কোনো জবাবই দেননি পিকে হালদারের এই ব্যবসায়িক সহযোগী।

গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছর ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে।

দুদক এখন পর্যন্ত পিকে হালদারের সঙ্গে সম্পৃক্ত ৬২ জনকে শনাক্ত করেছে। আরো ৮৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা যায়। ইতোমধ্যে পিকে হালদারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে ও তার সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

[ আরও পড়ুন : মহামারি করোনায় মৃত্যু ১৮, আক্রান্ত ৬০২ ]


এই বিভাগের আরো খবর