চট্রগ্রাম প্রতিনিধি: ৩ লাখ ১৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
নৌকা প্রতীকে রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৫২ হাজার ৪৮৯ ভোট।
বুধবার রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। সংঘাতের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে।