শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ৩:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারো সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এবারের তালিকায় খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা।

জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৫ প্রতিষ্ঠান ও অন্যান্য ১২।

ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, খেলোয়াড় শ্রেণিতে দেশসেরা তিন ক্রিকেটারের মধ্যে সাকিব টানা তৃতীয়বারের মতো সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

তার পরের অবস্থানেই আছেন তামিম ইকবাল, আর তৃতীয় স্থানে আছেন মাশরাফী। করোনাকালে দীর্ঘসময় ক্রিকেট বন্ধ থাকলেও, আয়ের বিপরীতে সরকারি তহবিলে কর প্রদানে একদমই অনীহা দেখাননি তারকা ক্রিকেটাররা। যার প্রমাণ মিললো এনবিআরের প্রজ্ঞাপনে।

শীর্ষস্থান ধরে রাখা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাত্রই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটের ২২ গজে। মাঠে নামার সপ্তাহখানেকের মধ্যেই এবার রাষ্ট্রীয় সম্মাননার এই সুখবর পেলেন তিনি।

২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতা হওয়ায় তারা সবাই পেতে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের সম্মাননা ও ট্যাক্স কার্ড। এ অর্জনের জন্য দেশের অভ্যন্তরে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন ট্যাক্সকার্ডধারীরা।

প্রতিবছর বড় পরিসরে সরাসরি আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ট্যাক্সকার্ড বিজয়ীদের সম্মাননা দিয়ে থাকে এনবিআর। তবে করোনা মহামারি পরিস্থিতির কারণে এবারের এই আয়োজন হতে যাচ্ছে ভার্চুয়াল মাধ্যমে।


এই বিভাগের আরো খবর