শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজ পথহারা: কাদের মির্জা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ৮:৩৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।  তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সংগঠন আওয়ামী লীগ আজকে পথহারা। চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি, রক্তপাত হয়েছে।  এটি কি মেনে নেওয়া যায়?

সংঘাত, সংঘর্ষ আর কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের মধ্যেই বুধবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম মেয়র নির্বাচিত হয়েছেন।

এ প্রসঙ্গে মির্জা কাদের বলেন, চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না। কিসের সুষ্ঠু হয়েছে? মায়ের বুক খালি হয়েছে। সেখানে জোর করে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে।

নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানিয়ে কাদের মির্জা বলেন, ‘আপনি মানুষের চোখে ধুলা দিয়ে কতদিন টিকে থাকবেন। এটি চলতে পারে না। আজকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে পারে একমাত্র শেখ হাসিনা’।

বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, শেখ হাসিনা মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে শেখ হাসিনাকেই। এটির বিকল্প নেই, বিকল্প নেতৃত্বও নেই। সে যোগ্যতা, সৎ সাহস কারও নেই, একমাত্র শেখ হাসিনার আছে।


এই বিভাগের আরো খবর