বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শনিবার

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Election-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-1.jpg

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলায় চলছে পৌরসভা নির্বাচন। কোথাও উৎসবমুখর পরিবেশ, আবর কোথাও উত্তপ্ত। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। এবার তৃতীয় ধাপে দেশের ৬৩ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এই ধাপে সবকটি পৌরসভায় ভোট নেয়া হবে কাগজের ব্যালটে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম-সহিংসতা ও তুলনামূলক ভোটারের কম উপস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে।

প্রথম ধাপে ইভিএমে এবং দ্বিতীয় ধাপে ইভিএম ও ব্যালট পেপারে ভোট হয়। তৃতীয় ধাপের সব পৌরসভায় ব্যালট পেপারে ভোট হবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে পৌর নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপে গড়ে ৬৪ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

তৃতীয় ধাপে তিন পদে ৩৭১৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ১৬৫ জন। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হয়েছে মেয়র পদে ২৫৭ জনের, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭২ জনের এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫২১ জন প্রার্থীর।

জানা গেছে, তৃতীয় ধাপে কুমিল্লার লাকসাম পৌরসভায় কোনো পদেই ভোট হবে না। এ পৌরসভার মেয়র ও কাউন্সিলর সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা ভোটের আগেই জয় পেয়েছেন। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে এ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে।

ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, তৃতীয় ধাপের ৬৩ পৌরসভায় কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কমিশন বেশ সজাগ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য অতিরিক্ত সংখ্যক নিয়োজিত রাখা হচ্ছে অনেক এলাকায়।

ভোট হবে যেসব পৌরসভায় :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ; নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর; সিলেটের গোলাপগঞ্জ; বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু; রাজশাহীর মুন্ডুমালা; মৌলভীবাজার সদর; ঝিনাইদহের কোটচাঁদপুর; বাগেরহাটের মোরেলগঞ্জ; কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ; ফেনী সদর; মুন্সিগঞ্জ সদর; শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ; ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ; শেরপুরের নকলা; নাটোরের সিংড়া; রাজশাহীর কেশরহাট; চুয়াডাঙ্গার দর্শনা; ঝালকাঠির নলছিটি; নেত্রকোনার দুর্গাপুর; যশোরের মনিরামপুর; নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী; লক্ষ্মীপুরের রামগঞ্জ; কিশোরগঞ্জের কটিয়াদী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; ; টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখিপুর, মধুপুর ও মির্জাপুর; বরগুনা সদর ও পাথরঘাটা; ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান; শেরপুরের নালিতাবাড়ী; কুড়িগ্রামের উলিপুর; দিনাজপুরের হাকিমপুর; চাঁপাইনবাবগঞ্জের রহনপুর; নড়াইল সদর; সাতক্ষীরার কলারোয়া; রাজবাড়ীর পাংশা; পিরোজপুরের স্বরূপকাঠি; বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ; জামালপুরের সরিষাবাড়ী; সিলেটের জকিগঞ্জ; ঝিনাইদহের হরিণাকুণ্ডু; নীলফামারীর জলঢাকা; পাবনা সদর; খুলনার পাইকগাছা; নড়াইলের কালিয়া।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর