বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বন্ধু রাজ্জাকের জন্য মাশরাফীর শুভকামনা

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/mash-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

খেলাধুলা ডেস্ক : দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলেছে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেতে পারে দেশের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। অবশেষে সত্য হয়েছে সেই গুঞ্জন। জাতীয় দলের জন্য নতুন নির্বাচক পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। প্রিয় বন্ধু নতুন দায়িত্ব পাওয়ায় খুশি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বন্ধুর জন্য ভালোবাসা প্রকাশ করেছেন এই তারকা পেসার।

মাশরাফীর অভিষেকের তিন বছর পর জাতীয় দলে নাম লেখান রাজ্জাক। এর পরই দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। যেটা চলছে এখনো। তাই তো প্রিয় বন্ধুর নতুন ভূমিকা নিয়ে শুভকামনা জানালেন মাশরাফী।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে মাশরাফী লিখেছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোমার এই অর্জনে খুশি হয়েছে, তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুমি ক্রিকেট কত গভীরে বোঝো, তা দেখানোর সুযোগ তুমি এবার পেয়েছ। জানি, তুমি এ ক্ষেত্রেও সেরাটা দিবে এবং সফলও হবে ইনশা আল্লাহ।’

মাশরাফী আরো লিখেছেন, ‘এত দিন বাঁ-হাতের ভেলকি দেখেছে সবাই। এবার দেখবে তোমার মস্তিষ্কের, যা নিয়ে কোনোদিনও আমার সংশয় ছিল না। অনেক সংকটে তোমার সঙ্গে কথা বলেছি বলেই বলছি, তুমি বিজয়ী হবে ইনশা আল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’

গত বুধবার বিসিবির সাধারণ সভায় রাজ্জাককে নির্বাচকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।

প্রায় ১০ মাস ধরেই নতুন নির্বাচকের ভূমিকায় আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসের নাম আলোচনায় ছিল। কারণ জাতীয় দলের ক্রমাগত ব্যস্ততায় দুই নির্বাচককে ঝামেলা পোহাতে হচ্ছিল। অবশেষে নিজেদের সঙ্গী পেয়ে গেলেন এই দুই নির্বাচক।

এখন থেকে তামিম-মুশফিকদের তিন ফরম্যাটের ক্রিকেটের দল নির্বাচনে ব্যস্ত থাকতে দেখা যাবে এক সময় বাংলাদেশের দলের বোলিং আক্রমণের বড় অস্ত্র রাজ্জাককে।

ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আব্দুর রাজ্জাকের দখলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪টি উইকেট নিয়েছেন তিনি।

জাতীয় দলের জার্সিতে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাজ্জাক। টেস্টে তাঁর শিকার ২৮ উইকেট, ওয়ানডেতে নিয়েছেন ২০৭ উইকেট ও টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন এই স্পিনার।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর