বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাজিলিয়ান বিশ্বয় বালক, মাত্র আট বছর বয়সেই মেসি-নেইমারকে ছাড়িয়ে গেলেন

অনলাইন ডেস্ক :
শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ২:৫৬ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Boy-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-1.jpg

ক্রীড়া প্রতিবেদক : মাত্র আট বছর বয়সেই সবার দৃষ্টি কেড়ে নিয়েছে ব্রাজিলিয়ান এক বিশ্বয় বালক। তার নাম কুয়ান বাসিলে। ইতিমধ্যেই  তার পায়ের যাদু দেখে বিস্মিত ফুটবল দুনিয়া। বহুজাতিক নামকরা কোম্পানিগুলো মাত্র আট বছর বয়সের ব্রাজিলিয়ান এই বিস্ময় বালকের পিছু ছুটতে শুরু করে দিয়েছে।

২০১৯ সালে সাও পাওলো ফুটসাল চ্যাম্পিয়নশিপে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিল বিস্ময় বালকটি। তখন তার বয়স ছিল আরও কম। বল পায়ে কি ড্রিবলিং আর বডি ডজ। তার স্কিল দেখে বিমোহিত পুরো ফুটবল দুনিয়া। এ কারণেই সান্তোসের অনুর্ধ্ব-৯ দলের এই ফুটবলারের জন্য চুক্তি করতে সাও পাওলো পৌঁছে গেছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি নাইকি।

মাত্র আট বছর বয়সেই কুয়ান বাসিলের সঙ্গে চুক্তি করে ফেলেছে নাইকি। চুক্তিটি তিন বছরের জন্য। এরপর দুই পক্ষ চুক্তিটি রিভিউ করবে। সেখানে যদি দু’পক্ষ চায়, তাহলে আরও দুই বছর বাড়ানো হবে।

মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং নেইমার ডি সান্তোস জুনিয়রকেও ছাড়িয়ে গেলেন কুয়ান বাসিলে। লিওনেল মেসি এ ধরনের চুক্তি প্রথম করেছিলেন ১৫ বছর বয়সে। নেইমার করেছিলেন ১৩ বছর বয়সে। ব্রাজিলিয়ান আরেক তারকা রদ্রিগো এ ধরনের চুক্তি করেছিলেন ১১ বছর বয়সে। যেটা ছিল এতদিন রেকর্ড।

কুয়ানি বাসিলে এবং নাইকির মধ্যে মধ্যস্থতা করেছে যে কোম্পানিটি, সেই মেঙ্গোনি স্পোর্টস লিখেছে, ‘নাইকির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে ব্রাজিলিয়ান বালক কুয়ান বাসিলে আজ বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছে। সে একজন খাঁটি প্রতিভা। তার হৃদয়টাই যেন একটা ফুটবল। আত্মা এবং ডিএনএর মধ্যে মিশে আছে ফুটবল।’

কুয়ান বাসিলের বাবা আন্দ্রে রিকার্ডো বারবোসা আন্দ্রেজিনহোও ছিলেন একজন ফুটবলার। ৯০’এর দশকে করিন্থিয়ান্সের একজন নাকমার স্ট্রাইকার ছিলেন তিনি। আন্দ্রেজিনহো তার ছেলের সম্পর্কে বলেন, ‘কুয়ান এমন একজন খেলোয়াড়, যিনি সবকিছুই জিততে চান। ফুটবলে তার অসাধারণ টেকনিক্যাল সামর্থ্য রয়েছে।’

স্প্যানিশ পত্রিকা মার্কা লিখেছে, ‘ব্রাজিল ফুটবলের পরবর্তী গ্রেট তারকা হতে যাচ্ছে এই কুয়ান বাসিলে। যদিও এখনও তার যে বয়স, তাতে অনেক ভুল কিছুও হতে পারে। কিন্তু তার যে প্রতিভা দেখা যাচ্ছে, সেটা যদি সঠিকভাবে পরিচর্যা করে এগিয়ে নেয়া যায়, তাহলে অবশ্যই বড় খেলোয়াড় হবে সে।’

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর