শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

ছাত্রলীগের ধাওয়ায় পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিলেন এমপি

অনলাইন ডেস্ক :
রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ৬:৩৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের তোপের মুখে পড়েন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ছাত্রলীগের ধাওয়া খেয়ে তিনি শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় ছাত্রলীগের তোপের মুখে পড়েন তিনি।

এ সময় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে দ্রুত শহীদ মিনারের পাশে সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন তিনি। ফাঁড়ির প্রধান ফটক বন্ধ করে দিয়ে গোলাম মোহাম্মদ সিরাজসহ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়ির সামনে সিরাজবিরোধী স্লোগান দেন।

ছাত্রলীগের নেতাকর্মীরা ফিরে গেলে পুলিশ গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি নেতাকর্মীদের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেয়। পরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, পুলিশ ফাঁড়ি থেকে এমপিসহ নেতাকর্মীদের কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরও পুলিশ ফাঁড়ির সামনে থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরো খবর