শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে চেষ্টা, আটক ১০

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের চেষ্টাকালে ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভের চেষ্টাকালে ১০ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেয়ার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করতে এলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

এরপর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময়, অবিলম্বে স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তবে, তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হবে। শাহবাগ দখলে নেয়ার হুঁশিয়ারি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিক্ষোভকারীরা শাহবাগে সমবেত হয় বলেও জানান শাহবাগ থানার ওসি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনের মুখে শর্তসাপেক্ষে তাদের দাবি মেনে নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গেল ২২ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে।


এই বিভাগের আরো খবর