শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সীমান্ত ব্যাংকের কানেক্ট অ্যাপ থেকে টাকা আনা যাবে বিকাশে

অনলাইন ডেস্ক :
বুধবার, ৩ মার্চ, ২০২১, ১২:০৯ অপরাহ্ন

অর্থনৈতিক ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বাণিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এসএমবিএল কানেক্ট’ ব্যবহার করে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। যৌথভাবে চালু হওয়া এই সেবা সীমান্ত ব্যাংকের সাধারণ গ্রাহকদের পাশাপাশি দেশের সীমান্ত রক্ষায় দায়িত্বরত বিজিবি সদস্যদের নিজের অ্যাকাউন্টের টাকা ব্যবহারে আরো বেশি সক্ষমতা ও স্বাধীনতা দেবে। বিকাশে টাকা আনতে প্রথমে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি হিসেবে সীমান্ত ব্যাংক কানেক্ট অ্যাপে যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট যুক্ত করার সঙ্গে সঙ্গেই গ্রাহক টাকা ট্রান্সফার সেবা নিতে পারবেন। গতকাল বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সীমান্ত ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই সেবা উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং আইটি কনসাল্টেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুদ্দিন মুনীরসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহক টাকা পাঠাতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন এ গিয়ে ‘ব্যাংক টু বিকাশ’ আইকন, এরপর ‘ইন্টারনেট ব্যাংকিং’ অপশন থেকে সীমান্ত ব্যাংকের লোগো ক্লিক করে কানেক্ট অ্যাপের লিংক পেতে পারেন অথবা সরাসরি গুগল প্লে-স্টোর/অ্যাপ স্টোর থেকে কানেক্ট অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। কানেক্ট অ্যাপে প্রবেশ করে ‘ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে ‘বিকাশ অ্যাকাউন্ট ট্রান্সফার’ থেকে অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করে টাকার পরিমান এবং ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে পারবেন। তাৎক্ষণিকভাবে বাড়তি কোন খরচ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। কানেক্ট অ্যাপ থেকে বিকাশে টাকা লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অ্যাড মানি’র লিমিট প্রযোজ্য হবে। আইটি কনসালট্যান্টস লিমিটেড (আইটিসিএল) এই সেবা প্রদান প্রক্রিয়ায় সীমান্ত ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। বিকাশের ব্যাংক নেটওয়ার্কে সীমান্ত ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ২৬টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৫ কোটি ১০ লাখ গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো। ফলে, সারাদেশের ২ লাখ ৪০ হাজার এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পাশাপাশি ব্যাংক থেকে বিকাশে তাৎক্ষণিকভাবে টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইনে পণ্য কিনে পেমেন্ট করা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকিট ক্রয় করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা, ক্যাশ আউটসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন গ্রাহকরা, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত।


এই বিভাগের আরো খবর