শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার সবাই চাকরিজীবী হতে চায়,উদ্যোক্তা হতে চায় না : সচিব সাখাওয়াত হোসেন জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ঠাকুরগাঁও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধন তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন দিগন্ত: সুনামগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বর্ণাঢ্য উদ্বোধন মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি শ্যামলের ভান্ডারিয়াতে গোসলের সময় ঝড়ে গাছ ভেঙে বৃদ্ধার মৃত্যু আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ও ড্রেন নির্মাণে পদক্ষেপ সাড়ে ৩ দশকের পর বাবার হাতে গড়া উপজেলা পরিষদ মসজিদ পুন:নির্মাণের উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার

বিএনপির গাত্রদাহে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা: কাদের

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৮:৩১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহের এ কারণে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী তাণ্ডবলীলা চালিয়েছে ।

সেতুমন্ত্রী বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে।

ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।

বিএনপি ষড়যন্ত্র ও চোরাগলির রাজনীতি গত চার দশকের বেশি সময় ধরে চর্চা করে আসছে ও উত্তরাধিকার বহন করে চলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, বিএনপি নেতাদের এমন কথা শুনলে হাসি পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ঢাকা সফরকালে হরতাল আহ্বান এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ না করার অসৌজন্যতা ভারতের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি।

সেতুমন্ত্রী বলেন, কয়েকদিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। অথচ বিএনপিই মোদি সরকারের বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল।

ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আর সময়ে ভারতপ্রীতি বিএনপির রাজনীতির দ্বি-চারিতাকেই স্পষ্ট করে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ অপরাজনীতি বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে তুলছে বলে মনে করেন তিনি।

ক্ষমতার মোহ বিএনপিকে অন্ধ করে রাখছে। ভারতের সরকার প্রধানের সফরের বিরোধিতার আড়ালে তারা মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বিরোধিতাই করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবস্থান নিয়েছে ৫০ বছর আগের পরাজিত শক্তির পক্ষে।

সরকার বিরোধিতার আড়ালে বিএনপি রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে বলেন, ক্ষমতা পেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের; কিন্তু জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের রাজনীতি চিরকালের।

রাজশাহীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনসহ ১৭ জনের নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সেতুমন্ত্রী। তিনি এই ঘটনায় ৭ দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রদানের জন্য বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর