বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এনসিসি ব্যাংকের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১:১৯ অপরাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক :
উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নতুন গ্রাহক সৃষ্টির মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত হতে চায় এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের ২৮ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন এ কথা বলেন। বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধান কার্যালয়সহ অনান্য শাখা ও উপ-শাখায় কেক কাটা হয় এবং ভার্চুয়াল প্লাটফর্মে দোআ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ভাইস-চেয়ারম্যান মোঃ আবুল বাশার, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম, পরিচালকবৃন্দ মোঃ আবদুল আউয়াল, মিসেস সোহেলা হোসেন, মিসেস্ তানজীনা আলী, খায়রুল আলম চাকলাদার, অডিট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ খন্দকার নাইমুল কবির এবং এম. শামসুল আরেফিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ দোয়া মাহফিলে যোগ দেন।
এনসিসি ব্যাংকের গৌরবজ্জল ইতিহাসের কথা স্মরণ করে এস. এম. আবু মহসীন বলেন, ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংকের যাত্রা ১৯৯৩ সালের ১৭ মে। সে হিসেবে ব্যাংকের বয়স এখন ২৮ বছর। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার সময় বিবেচনায় এনসিসি ব্যাংকের বয়স ৩৬ বছর। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আগামী দিনে কোর ব্যংকিং সলিউশন (সিবিএস) এর উন্নতিসহ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হবে যাতে সামগ্রিক ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে নতুন প্রজন্মের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের ব্যাংকিং সিস্টেম “ব্রীক এন্ড মর্টার” থেকে ভার্চুয়ালে রূপান্তরিত হবে। এই প্রেক্ষাপটে এনসিসি ব্যাংক অটোমেটেড ব্যাংকিং ব্যবস্থা এর জন্য এ্যাপ্লিকেশন ভিত্তিক পণ্য সেবার প্রতি গুরুত্ব আরোপ করেছে।


এই বিভাগের আরো খবর