মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

পূবালী ব্যাংকের তৃতীয় ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৪:২৫ পূর্বাহ্ন

বর্তমান করোনা মহামারির সংকটকালে ব্যাংকিং ব্যবস্থাকে গতিশীল রাখার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী ছড়িয়ে থাকা ৪৮২টি শাখার শাখা প্রধান, উপশাখা প্রধান, ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান, অঞ্চল প্রধান এবং বিভাগ প্রধানদের অংশগ্রহণে সম্প্রতি ৩য় ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে স্বাস্থ্য সংকট এবং বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদনমুখী শিল্পে সুষ্ঠু ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং আমদানি-রপ্তানি ব্যবসা সম্প্রসারণের জন্য তাগিদ দেন। বর্তমান পরিস্থিতিতে সব কর্মকর্তাকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ব্যাংকিং সেবা প্রদানের জন্য তিনি আহ্বান জানান।  -প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর