রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সাইটসেভার্সের যুবপ্রতিবন্ধী প্রকল্প শুরু

অনলাইন ডেস্ক :
বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশের তরুণ প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ, আশা এবং আকাঙ্ক্ষার অনুসন্ধান নিয়ে একটি উদ্ভাবনী নতুন গবেষণা প্রকল্প গত মঙ্গলবার যাত্রা শুরু করেছে। “ব্রিটিশ একাডেমি ইয়ুথ ফিউচারস রিসার্চ” প্রকল্পটি বাংলাদেশের শহুরে এবং গ্রামীণ পরিবেশে বসবাসকারী প্রতিবন্ধী তরুণদের অভিজ্ঞতা তুলে ধরবে। এর নেতৃত্ব থাকবে নবনিযুক্ত তরুণ সমকক্ষ (পিয়ার) গবেষকদের একটি দল যাদের কোন না কোন প্রতিবন্ধীতা রয়েছে এবং তাদেরকে প্রতিবন্ধী অন্তর্ভুক্তির জাতীয় নীতি গঠনে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে । সাইটসেভার্স এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ দ্বারা যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ডঃ মোঃ গোলাম রব্বানী, চেয়ারপার্সন, নিউরো-ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড প্রধান অতিথি এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক প্রভাষ চন্দ্র রায় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব শবনম মুসতারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ মোঃ গোলাম রব্বানী বলেন, “গবেষণা সামাজিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং উন্নয়নের জন্য গবেষণার কোন বিকল্প নেই।” তিনি আশা প্রকাশ করেন যে, এই গবেষণাটি জীবিকার ক্ষেত্রে প্রতিবন্ধী যুবকদের আকাঙ্ক্ষা বুঝতে সাহায্য করবে এবং সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে বাধাগুলো নির্ধারণ করবে। প্রকল্পটি সিরাজগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলার প্রতিবন্ধী তরুণদের সহ-গবেষক হিসেবে নিয়োগ দিয়েছে এবং তারা গবেষণার জন্য তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক গবেষকদের সাথে কাজ করবে। সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন: ”আমরা এই নতুন গবেষণা প্রকল্পটি চালু করতে পেরে আনন্দিত যেটি বাংলাদেশে প্রতিবন্ধী তরুণদের জীবিকা নির্বাহের অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা এবং চ্যালেঞ্জগুলি বোঝা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা, এসডিজি ৮-সম্মানজনক কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধী তরুণদের নীতি সংলাপে (পলিসি ডায়লগ) অন্তর্ভুক্তিকরণ অনুসন্ধান করা হবে। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, শবনম মুসতারি, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি এবং কেনিয়ার কেনিয়াট্টা ইউনিভার্সিটির সহযোগিতায় আন্তর্জাতিক এনজিও সাইটসভার্স এই গবেষণার নেতৃত্ব দিচ্ছে। এটি ব্রিটিশ একাডেমির ইয়ুথ ফিউচার প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয়, যা যুক্তরাজ্য সরকারের গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ডের অধীনে সমর্থিত। এই গবেষণা প্রকল্পটি ১১ টি আন্তর্জাতিক এনজিও এবং ১৮ টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন দ্বারা বাংলাদেশে বাস্তবায়িত হবে।-প্র্রেস বিজ্ঞপ্ত

 


এই বিভাগের আরো খবর