রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিএসইসির প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে শিল্পমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক :
বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৪০ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন শিল্পপ্রতিষ্ঠানসমূহকে লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পন্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল মঙ্গলবার বিএসইসি আয়োজিত দুই দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। সম্মেলনে বিএসইসির শিল্পপ্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালকরা অংশগ্রহণ করেন।
বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞা এনডিসির সভাপতিত্বে সম্মেলেনে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজুল আমীনসহ মন্ত্রণালয় ও বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় শিল্পমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চাই না। কারণ এর সঙ্গে কর্মসংস্থানের বিষয় জড়িত। কাজেই নতুন নতুন বিনিয়োগ আনতে হবে ও প্রকল্প নিতে হবে। কর্মকতা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে হবে। অদক্ষ ও অপ্রয়োজনীয় জনবল বাদ দিতে হবে। তিনি আরও বলেন, বিএসইসি ৬২টি শিল্পপ্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয়। তা কমতে কমতে বর্তমানে ৯টি প্রতিষ্ঠান টিকে আছে। বর্তমান মুক্তবাজার অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বিএসইসির নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহকে পরিচালনা করার জন্য উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতামূলক বাজার বিবেচনায় পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ ও বিক্রয় বৃদ্ধি, গ্রাহকের/ক্রেতার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য উৎপাদনের ব্যবস্থা অর্থাৎ পণ্য বহুমুখীকরণ করতে হবে। পণ্য উৎপাদনে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, মালামাল ক্রয় ও পণ্য বিক্রয় ব্যবস্থা যুগোপযোগী করতে হবে।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান শহিদুল হক ভূঁইয়া বলেন, শুধু ডিপিএম নির্ভর না থেকে আমাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য বহুমুখী উপায় গ্রহণ করতে হবে এবং প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।


এই বিভাগের আরো খবর