রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্ট্যান্ডার্ড চার্টার্ড আনল ‘স্মার্ট’ ক্রেডিট কার্ড

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : স্মার্ট’ নামে একটি নতুন ক্রেডিট কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যাতে পাওয়া যাবে বিশেষ ছাড়সহ বাড়তি কিছু সুবিধা। রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই নতুন কার্ডের উদ্বোধন করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলছে, বাংলাদেশে যারা ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নিয়েছেন, তাদের চাহিদার কথা মাথায় রেখে এবং মানুষকে অনলাইন লেনদেনে উদ্বুদ্ধ করতে নতুন এই স্মার্ট ক্রেডিট কার্ড বজারে এনেছে তারা। এই কার্ড পেতে হলে অন্তত ১৯ বছর বয়স হতে হবে এবং ২২ হাজার টাকার বেশি মাসিক আয় মাসে থাকতে হবে। বছরে ৩ লাখ টাকার লেনদেন করলে এই কার্ডের কোন ফি দিতে হবে না ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিটেইল ব্যাংকিং এর প্রধান সাব্বির আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, এই কার্ড ব্যাবহার করলে একজন ব্যবহারকারী বছরে ‘২২ হাজার টাকা’ খরচ কমাতে পারবেন। “একটি দেশে যখন ১ শতাংশ ডিজিটাল পেমেন্ট বাড়ে তখন সেই দেশের জিডিপি দশমিক শূন্য ২ শতাংশ বাড়ে। করোনাভাইরস মহামারীর কারণে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট বেড়েছে। আমরা আমাদের এই নতুন ক্রেডিট কার্ডটি এমনভাবে ডিজাইন করেছি যাতে মানুষ আরো বেশি বেশি ডিজিটাল পেমেন্ট করে।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরস মহামারীর মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে লেনদেন ১১৫ শতাংশ বেড়েছে। আর অনলাইন পেমেন্ট বেড়েছে ৪০ শতাংশ। সামনে তা আরো বাড়বে। এই কার্ড ব্যবহারে করে টাকা পরিশোধ করলে দারাজ, ফুডপান্ডা, পাঠাও এবং পিজাহাটে ছাড় পাওয়া যাবে। এছাড়া এ ব্যাংকের অন্যান্য কার্ডের বিভিন্ন সুবিধাও স্মার্ট কার্ডে মিলবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাস চৌধুরী এবং হেড অফ কার্ড তৌফিক ইমাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর