রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দাম বেড়েছে ভোজ্য তেলের, বিপাকে নিম্ন-মধ্যআয়ের মানুষ

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ অক্টোবর, ২০২১, ৬:০৪ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: খোলা বাজারে আরও এক দফা বাড়ল ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি বোতলজাত তেলের দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা। সবজি, চাল, ডালের পরে ভোক্তাদের জন্য নতুন করে দুঃসংবাদ তেলের দাম আরও বেড়েছে। তাতে বড় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। ঊর্ধ্বমুখী বাজারে এখন সংসার চালানোই দায় উল্লেখ করে দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর বাজারগুলোতে লিটারপ্রতি সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৪-১৫৫ টাকায়। দুই লিটারের বোতল বিক্রি হচ্ছে ৩০৮ টাকায়। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭২৮ টাকা লিটার। অথচ ব্যবসায়ীরা লিটারপ্রতি সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছিলেন ১৫৩ টাকা।

বাজারে লিটারপ্রতি খোলা তেলে বিক্রি হচ্ছে ১৪৪-১৫০ টাকা দরে। পামওয়েল তেল বিক্রি হচ্ছে ১৪০-১৫৪ লিটার। খোলা পামওয়েল তেল বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে, যা নির্ধারিত দামের চেয়ে লিটারপ্রতি ২ থেকে ৫ টাকা বাড়তি।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫-১৫৫ টাকায়, যা এক মাস আগেও ছিল ১৪০-১৫৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লিটার প্রতি বেড়েছে ৫ টাকা, এক বছরের ব্যবধানে বেড়েছে ৪০ টাকা। ২০২০ সালের একই সময়ে দাম ছিল ১০০-১১০ টাকা লিটার।

এক সপ্তাহ আগেও খোলা বাজারে সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হয়েছে ১৩০ টাকা থেকে ১৩৬ টাকা দরে। সোমবার বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লিটারপ্রতি দাম ৪-৫ টাকা বেড়েছে। গত বছর একই সময়ে এ তেল বিক্রি হয়েছিল ৮৮-৯৩ টাকা লিটার। এক বছরের ব্যবধানে দামে বেড়েছে ৪৫-৫০ টাকা।

টিসিবির তথ্যমতে, রাজধানীতে বোতলজাত পামওয়েল তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৩০ থেকে ১৩৫ টাকায়। এক সপ্তাহ আগেও দাম ছিল লিটারপ্রতি ১২৮-১৩০ টাকা। ২০২০ সালের ১০ অক্টোবর বোতলজাত পামওয়েল তেল বিক্রি হয়েছিল লিটারপ্রতি ৮৪ টাকা থেকে ৯০ টাকায়। সেই হিসেবে এক বছরের ব্যবধানে বোতলজাত পামওয়েল তেলের দাম বেড়েছে ৪০-৪৫ টাকা।

প্রতিষ্ঠানটির মতে, খোলাবাজারে পামওয়েল তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়। যা এ সপ্তাহেও বিক্রি হয়েছে ১২৫-১২৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ২ টাকা। এক মাস আগে খোলাবাজারে পামওয়েল তেল বিক্রি হয়েছিল ১১৬ থেকে ১২০ টাকায়। এক বছর আগে অর্থাৎ ২০২০ সালের একই দিন বিক্রি হয়েছিল ৮২-৮৪ টাকা লিটারে। সেই হিসাবে এক মাসের ব্যবধানে খোলা পামওয়েল তেলের দাম বেড়েছে ১০-১৫ টাকা, বছরের ব্যবধানে দাম বেড়েছে ৪০-৪৬ টাকা।

চাল, ডালের পর আরেক দফা তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বড় বিপাকে পড়েছেন নিম্নবিত্ত থেকে মধ্যআয়ের পরিবারগুলো। সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। তারা আকুতি জানাচ্ছেন এ অবস্থা থেকে উত্তরণে।

মালিবাগ বাজারে আসা ক্রেতা রমিজ উদ্দিন হাওলাদার বলেন, সপ্তাহখানেক আগে তেল কিনেছি ১৫২ টাকা লিটারে। আজ কিনতে হয়েছে ১৫৫ টাকা লিটার। তিনি বলেন, পেঁয়াজের কেজি ৮০ টাকা, মরিচের কেজি ২০০ টাকা, চালের কেজি ৭০ টাকা, প্রতিটি জিনিসেরই দাম বাড়ছে।

ব্যবসায়ীরা ডাকাতি করছে রমিজ উদ্দিন বলেন, কথা নেই, বার্তা নেই ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। আমরা জিম্মি হয়ে আছি।

রামপুরা বাজারে কথা হয় ক্রেতা মনিরুল ইসলামের সঙ্গে। তিনি  বলেন, করোনায় আমাদের আয় কমে গেছে। যাতায়াত ও ঘর ভাড়ার টাকা যোগাতে কষ্ট হচ্ছে। কিন্তু এ সময় নতুন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার হিড়িক লেগেছে। সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে আনা। না হয় আমাদের না খেয়ে মরতে হবে।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়তি। যেসব প্রতিষ্ঠানগুলো তেল আমদানি করছে, তারা তেলের দাম বাড়াচ্ছে। আমরা বেশি দামে এনে তো আর লোকসান দিয়ে বিক্রি করব না। আমাদের তো লাভও হচ্ছে না, কিন্তু ব্যবসা ধরে রাখতে কম করে তেল রাখছি।


এই বিভাগের আরো খবর