রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১১ টাকায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৪:৫৬ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্তির ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১ টাকায়। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির শেয়ার গতকাল রোববার দেশের দুই পুঁজিবাজার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়েছে। ১০ টাকার শেয়ার ১১ টাকা বিক্রি হওয়াতে ৪৮ কোটি ৪০ লাখ ২ হাজার টাকার কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৮ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকাতে। অর্থাৎ লেনদেনের ১৫ মিনিটেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ২১ হাজার টাকা। এ সময়ে ১১৭টি শেয়ার চার হাওলাতে লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য মতে, ৪ কোটি ৮৪ লাখ ২ হাজার ২৬০টি শেয়ারের কোম্পানিটির ২০২১ সালের তিন প্রান্তিক পর্যন্ত সময়ে করপরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৯৩ পয়সা। অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের তুলনায় ২০২১ সালের এই নয় মাসে ইপিএস বেড়েছে ৫৫ পয়সা। শুধু তাই নয়, ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ ২ হাজার টাকা। তাতে তৃতীয় প্রান্তিকে মুনাফা দাঁড়িয়েছে ৩৯ পয়সা। এর আগের বছরের একই সময়ে করপরবর্তী মুনাফা হয়েছিল ৯৪ লাখ ১ হাজার টাকা। তাতে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩২ পয়সা। অর্থাৎ ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৭ শতাংশ।
উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিকে আইপিওর মাধ্যমে ১৯ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য গত ১৫ ডিসেম্বর থেকে কোম্পানিটির সাবস্ক্রিপশন শুরু হয়। চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আইপিও প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য মোট ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি সাধারণ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।


এই বিভাগের আরো খবর