শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২০২৪ সালে রপ্তানি আয় ৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
সোমবার, ৬ জুন, ২০২২, ৭:৩০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ২০২৪ সালে দেশের রপ্তানি আয় ৮০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন,‘চলতি বছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা ৫১ বিলিয়ন ডলার নির্ধারণ করেছিলাম। এখন আশা করছি, সেটা এবছর ৬০ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে। আর ২০২৪ সালে আমাদের রপ্তানি আয় ৮০ বিলিয়ন ডলার অতিক্রম করবে, আমি আশাবাদী।’ সোমবার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আয়োজিত স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে প্রদান উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। কতিপয় মহল দেশের উন্নয়ন-অগ্রযাত্রার নেতিবাচক সমালোচনা করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিনিয়ত প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। দেশ উন্নতির দিকে যাচ্ছে। এর বড় উদাহরন ব্যবসায়িদের সেবা প্রদানকারি প্রতিষ্ঠান আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এখন শতভাগ ডিজিটাল সেবা প্রদান করছে। লাইসেন্সসহ প্রায় ৫২টি সেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। সেবা নেয়ার জন্য আগামীতে কাউকে আর অফিসে আসার প্রয়োজন হবে না বলে তিনি উল্লেখ করেন্। তিনি জ্রেট্রোর একটি জরিপের তথ্য উল্লেখ করে বলেন, এখন জাপানের ৮৮ ভাগ ব্যবসায়ী বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চাই। দেশ বদলে গেছে বলেই তাদের এই আগ্রহ। জাপানীরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহী বলেও তিনি জানান।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের কর্মকর্তাদের সততার সাথে তাৎক্ষনিক ডিজিটাল সেবা প্রদানের আহবান জানিয়ে টিপু মুনশি বলেন, আমরা এখন স্মার্ট বাংলাদেশ গঠনের দিকে এগুচ্ছি। মানুষকে যেন আর অফিসে এসে সেবা নিতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমরা চাই এই অফিস থেকে চিরতরের জন্য অসততা দূর হোক। ব্যবসায়ীদের যেন আর কষ্ট না পেতে হয়। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের প্রসঙ্গ উল্লেখ করে সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করতে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এর উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের সাহস ও শক্তিমত্তার পরিচয় নতুন করে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে এখন থেকে অফলাইনে অর্থ্যাৎ অফিস থেকে আর কোন সেবা প্রদান করা হবে না। ব্যবসায়ীরা এই অফিসের সব সেবা অনলাইনে পাবেন। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম জানান, ব্যবসায়ী বা সেবাগ্রহীতা অনলাইনে আবেদন করে আমদানি-রপ্তানি সংক্রান্ত সনদসহ অন্যান্য সেবা পাচ্ছেন। এক্ষেত্রে সেবাগ্রহীতার ডকুমেন্টস এর হার্ডকপি দাখিলের প্রয়োজন নেই। একজন সেবাগ্রহীতা তার প্রতিষ্ঠানের নামে একটি মাত্র অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) একাউন্ট খুলবেন এবং আজীবন এই একাউন্টের মাধ্যমে কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারবেন। কোন তৃতীয় ব্যক্তির এখানে অংশগ্রহণের সুযোগ নেই বলে তিনি উল্লেখ করে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর