রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গোপালগঞ্জে চাহিদার তুলনায় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৪:২১ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : জলা ভূমি বেষ্টিত গোপালগঞ্জ জেলায় গত অর্থ বছরে চাহিদার তুলনায় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এসব মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চালান করা হয়েছে। অতিরিক্ত মাছ উৎপাদন করে খামারী লাভের টাকা ঘরে তুলছেন। চাহিদার উদ্বৃত্ত মৎস্য উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন মৎস্য খামারীরা। এতে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে।গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বিজিৎ বৈরাগী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা আরো জানান, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ২২৯ টি বিল ও জলাভূমি, ১০ টি নদী, ৬টি বাওড় ও ৩৩৪ টি খাল রয়েছে। এসব উৎস হতে প্রতি বছর ১০ হাজার মেট্রিক টন পুঁটি, ট্যাংরা, শৈল, মাগুর, কই, শিং, টাকি, খলিশা, গজার, রুই, কাতলা, বোয়াল, আইড়, চিংড়ি, ইলিশ, নান্দেলসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। ১৯ হাজার ৩৫০টি বেসরকারি পুকুর ও ১৩২টি সরকারী খাস পুকুরে ১৭ হাজার ১৫৮ জন খামারী ৩১ হাজার ২শ’ মেট্রিক টন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া,গ্রাস কার্পসহ কার্প জাতীয় মাছ উৎপাদন করেন। এছাড়া ২ হাজার ৩৭৫ চিংড়ি ঘেরে ১০০০ খামারী ১ হাজার ৭১৩ মেট্রিক টন চিংড়ি উৎপাদন করেন। সব মিলিয়ে জেলায় ৪১ হাজার ৯১৩ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। প্রতি কেজি মাছ গড়ে ২শ’ টাকা দরে খামারী ও মৎস্যজীবীরা বিক্রি করেন। সে হিসেবে এ জেলায় ৮৩৮ কোটি ২৬ লাখ টাকার মাছ উৎপাদিত হয়। গোপালগঞ্জ জেলাবাসীর সারা বছরের মাছের চাহিদা ২৭ হাজার ১৩৯ মেট্রিক টন মাছ । চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত উৎপাদন হয় ১৪ হাজার ৭৭৪ মেট্রিক টন মাছ।

ওই কর্মকর্তা আরো জানান, উদ্বৃত্ত উৎপাদিত মাছ ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করা হয়। মাছে উদ্বৃত্ত এ জেলায় মাছ চাষের অনুকূল পরিবেশ রয়েছে। তাই প্রতি বছরই খামারীরা নতুন নতুন খামারের সংখ্যা বৃদ্ধি করে চলেছেন। এ কারণে এ জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের মৎস্যচাষি হাফিজুর রহমান বলেন, মাছ চাষে মৎস্য অধিদপ্তর আমাদের সব ধরনের সহযোগিতা, পরামর্শ দিচ্ছে। আমাদের মাছ খুবই সুস্বাদু। তাই ঢাকাসহ বিভিন্ন জেলায় আমাদের মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে আমরা লাভজনক মাছের চাষ সম্প্রসারণ করছি।

মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের মৎস্য চাষি খলিলুর রহমান সোহেল বলেন, মৎস্য খাদ্যের দাম বেড়েছে। আমরা মৎস্য খাদ্য নির্ভর মাছ চাষ করলে লাভ কম হত। চান্দা বিলে আমার পুকুর। এখানে প্রাকৃতিক পরিবেশে ও বিলের খাবার দিয়ে খুব কম খরচে আমরা মাছ উৎপাদন করি। এ প্রক্রিয়ায় মাছ চাষে আমাদের বেশ লাভ থাকে। তাই প্রতি বছর আমরা মাছ চাষ বৃদ্ধি করছি। মৎস্য খাদ্য নির্ভর খামারীদের কথা চিন্তা করে মাছের খাবারের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানান ওই মৎস্য খামারী।

কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের মৎস্য খামারী জামাল উদ্দিন বলেন, গোপালগঞ্জে উৎপাদিত সুস্বাদু মাছের চাহিদা রয়েছে সারা দেশে। এখানে মাছের উৎপাদনও আমরা বাড়াচ্ছি। এখন পদ্মা সেতু হয়েছে। আমরা সরাসরি ঢাকার বাজারে মাছ নিয়ে মার্কেট ধরতে পারছি। এতে আমরা আগের তুলনায় প্রতি কেজি মাছ ৫০ টাকা বেশিতে বিক্রি করতে পারছি। আমাদের লাভ বাড়িয়ে দিয়েছে পদ্মা সেতু।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর