রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এলডিসি উত্তোরণ পরবর্তী ৬ বছর বাণিজ্য সুবিধা বহালের জন্য আবেদন করবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৩:১২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তোরণের পরেও পরবর্তী আরো ৬ বছর আন্তর্জাতিক বাজারে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা চাইতে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের আলোকে, একটি রিভাইজড (সংশোধিত) প্রস্তাব পাঠাবে। সম্মেলনের আগে বাংলাদেশের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়। এখন সেটার উপর ভিত্তি করে সংশোধনী আকারে আবারও প্রস্তাব পাঠানো হবে। শনিবার রাজধানীর কারওয়ানবাজারে দ্যা ইন্সটিটিউট অব চাটার্ড একাউন্টস্ অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আউটকাম’ বিষয়ক গোলটেবিল আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশসহ যেকোন এলডিসিভুক্ত দেশ এলডিসি উত্তোরণের পরও যেন আরো ৬ বছর বিদ্যমান বাণিজ্য সুবিধা ভোগ করতে পারে, সেজন্য প্রস্তাব দেওয়া হয়। আমরা অন্যান্য এলডিসিকে এ বিষয়ে রাজি করাই। সম্মেলনে এই প্রস্তাব বাতিল করা হয়নি, আবার গৃহীতও হয়নি। তবে এ বিষয়ে আলোচনা করার সুযোগ রেখে একটি মধ্যবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি বলেন, বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবারের সম্মেলনে প্রথমবারের মত স্বীকার করে নেওয়া হয় যে, এলডিসি উত্তীর্ণ দেশের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে এবং বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থায় সেই চ্যালেঞ্জ নিরসনে সহায়তা দেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আগের প্রস্তাবকে রিভাইজড করে আবার পাঠানো হবে।

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরীফা খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার, আইসিএবি সভাপতি মো. শাহাদাত হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরামর্শক মনজুর আহমেদ, গবেষণা সংস্থা বিল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান,আইসিএবির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবীর এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস প্রমূখ রাখেন। হাফিজুর রহমান আরও বলেন, মেধাস্বত্ত্ব চুক্তি বা ট্রিপস এর আওতায় প্রাপ্য সুবিধা পেয়ে বাংলাদেশের ওষুধ শিল্প অনেক অগ্রসর হয়েছে। এখন ট্রিপস সুবিধা বহাল রাখার জন্য আলাদা আর একটি প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন,ই-কমার্স আন্তর্জাতিক লেনদেনের ব্যাপারে দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যে ধরনের সিদ্ধান্ত এসেছে, তা ভবিষ্যতে বাংলাদেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে একটি বড় দ্বার উন্মোচন করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬ সালে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটবে বাংলাদেশের ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইআরডি সচিব শরীফা খান বলেন, এলডিসি উত্তোরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের যেমন দায়িত্ব রয়েছে, একইসাথে বেসরকারিখাতকেও দায়িত্ব পালন করতে হবে। সরকারকে ব্যবসায় খরচ কমিয়ে আনার লক্ষ্যে অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি বেসরকারিখাতের উদ্যোক্তাদের নিজেকে আন্তর্জাতিক প্রতিযোগি সক্ষম করে গড়ে তুলতে হবে। বিল্ড সিইও ফেরদৌস আরা বেগম বেসরকারিখাতের জন্য সরকারের লজিস্টিক সহায়তা আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ডব্লিউটিও দ্বাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন গত ১২ থেক ১৬ জুৃন সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর