সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আব্দুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

অটোমেটেড সেবা অপচয় ও দুর্নীতি রোধে ভূমিকা রাখছে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আর্থিক সেবার বিভিন্ন প্লাটফর্ম একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সাধারণ মানুষ সেবা প্রদানকারীর কাছে না গিয়ে যত বেশি অটোমেটেড পদ্ধতি সেবা পাবেন ততই দুর্নীতি কমবে ও নির্বিঘ্নে সেবা পাবেন।

আজ সোমবার অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে সহজে ও সাশ্রয়ীভাবে প্রদানের জন্য তৈরি বিভিন্ন অন-লাইন প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘উদ্ভাবিত বিভিন্ন অটোমেটেড সেবা প্লাটফর্মের কার্যকারিতা সমুন্নত রাখতে দক্ষ জনবল সৃষ্টি করে তাদের মাধ্যমে নিয়মিত নবায়ন করতে হবে।’

উদ্বোধন করা সেবাগুলোর মধ্যে আছে- নবরূপায়িত আইবাস-ওয়েবসাইট, এ-চালান ওয়েবসাইট, পেনশনারদের জন্য লাইফ ভেরিফিকেশন অ্যাপ, পেপারলেস অনলাইন লাস্ট পেমেন্ট সার্টিফিকেট (এলপিসি), সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন দাখিল, ছুটি মঞ্জুর ও হিসাবায়নের জন্য অনলাইন ছুটি ব্যবস্থাপনা, অনলাইনভিত্তিক সরকারি আবাসন না-দাবি সনদপত্র এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বিল দাখিল ও চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্য অনলাইনে পাওয়ার সুবিধার্থে ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ।

অনুষ্ঠানে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম, প্রধান উপদেষ্টার কার্যলয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্ব ব্যাংকের লিড গর্ভন্যান্স স্পেশালিস্ট ও টাক্স টিম লিডার সুরাইয়া জান্নাত বক্তব্য রাখেন।

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) কর্মসূচির আওতায় প্রস্তুত করা বিভিন্ন অনলাইন সেবার ওপর উপস্থাপনা করেন অর্থ বিভাগের অতিরিক্তি সচিব ও এসপিএফএমএস কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মো. নূরুল ইসলাম বলেন, কার্যকর পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাস্তবায়নে মানসম্মত হিসাবরক্ষণ ও নিরীক্ষা পদ্ধতির অবদান অনস্বীকার্য এবং এটি সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদ কর্তৃক অনুমোদিত তহবিল অভীষ্ট লক্ষ্যে ব্যবহৃত হয়েছে কিনা এবং আর্থিক ক্ষমতা ও পদ্ধতি মেনে ব্যয় নির্বাহ করা হয়েছে কিনা তা পর্যালোচনার ক্ষেত্রে সিএজির অডিট রিপোর্ট মূল তথ্যসূত্র হিসেবে কাজ করে, যা সরকারি হিসাব কমিটিকে কার্যকর ভূমিকা পালনে সহায়তা করে।
মো. আবদুর রহমান খান বলেন, সাধারণ মানুষের কাছে সেবা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেয়ার জন্য এনবিআর এর বিভিন্ন কার্যক্রম অটোমশেন করা হচ্ছে। এনবিআর এর অটোমেশনের কাজ আইবাস এর সাথে সমন্বয় করে করা হচ্ছে যাতে সেবার সুযোগ সম্প্রসারিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, আমাদেরকে ইনক্লুসিভ আর্থিক ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে যাতে অর্থনীতিতে সেকেন্ড জেনারেশন রিফর্ম করে টেকসই আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।
সভাপতির বক্তব্যে ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সরকারি অর্থব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হচ্ছে একটি আধুনিক তথ্য প্রযুক্তিভিত্তিক ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং বাংলাদেশে এ সিস্টেম হলো আইবাস, যা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও পরিচালনাকে আরো কার্যকর এবং স্বচ্ছ করতে সহায়তা করছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম তার উপস্থাপনায় বলেন, অর্থ বিভাগের বিভিন্ন অনলাইন সেবা সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছে। সেবাগ্রহীতাদের এ কার্যক্রমের সর্বাধিক সুবিধা গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য একটি সর্বাধুনিক ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। ‘এ চালান’, ‘ইএফটি’, জি-টু-পি, পেনশন, ব্যক্তিগত লেজার অ্যাকাউন্ট, ব্যয় সংশ্লিষ্ট তথ্য রিয়েল টাইমে এ ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে।

তিনি তার উপস্থাপনায় সরকারের অর্থ সাশ্রয় ও দ্রুততার সাথে সেবা প্রদানের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ, সনদের জন্য আবেদন ও সনদ প্রাপ্তির প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক করা এবং সরকারি রিফান্ড সিস্টেম উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।


এই বিভাগের আরো খবর