আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যাপীঠ কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণীতে একক অভিনয়ে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন ভৈরবের কৃতি সন্তান সি.এম. খালাফ মাহমুদ (আদর)।
আজ বিদ্যালয় প্রাঙ্গণে তার হাতে এ পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম-সহ অন্যন্য অতিথরা উপস্থিত ছিলেন। সি .এম. খালাফ মাহমুদ আদর কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা ও উপজেলার সকল স্কুলের ছাত্রদের সাথে উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এবং পরবর্তীতে গত ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে জেলার সকল স্কুলের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে জেলা পর্যায়ে প্রথম হয়েছেন।
অত্র স্কুল ও পরিবারের সকলের প্রিয় সি .এম. খালাফ মাহমুদ আদর। সে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা বেগম দম্পতির জ্যষ্ঠ পুত্র। ছোট বেলায় ছেলের এই অনন্য প্রতিভায় আনন্দে উচ্ছ্বসিত সি.এম. খালাফ মাহমুদ আদর ‘র বাবা জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমার সহধর্মীনি খালেদা বেগম এবং আমার ছেলের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রচেষ্টায় অনুপ্রেরনায় আজকে আমার পুত্র আমার স্নেহের আদর এ গৌরব অর্জন করেছেন। আমি মহান আল্লাহ তালার কাছে ” শুকরিয়া” জানাচ্ছি।
এবং সকলের কাছে দোয়া চাই যেন আমার ছেলে ভবিষ্যত জীবনে একজন আলোকিত মানুষ হতে পারেন। এবং বিভাগ পর্যায়ে সে যেন প্রথম স্থান অধিকার করতে পারে সে প্রচেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাবেন বলে জানান তিনি। সি.এম. খালাফ মাহমুদ( আদর) ভবিষ্যত জীবনে একজন মানবিক ডাক্তার হতে চান বলে জানিয়েছেন তার মা শিক্ষিকা খালেদা বেগম।